Micah 4:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু শেষকালে এরকম ঘটবে; মাবুদের গৃহের পর্বত অন্য পর্বতমালার মস্তকরূপে স্থাপিত হবে, উপপর্বতগুলো থেকে উচ্চীকৃত হবে; তাতে জাতিরা তার দিকে স্রোতের মত প্রবাহিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শেষের সময়ে সদাপ্রভুর মন্দিরের পর্বত অন্য সব পর্বতের উপরে প্রধানরূপে প্রতিষ্ঠিত হবে; তাকে সব পাহাড়ের উপরে তুলে ধরা হবে এবং লোকেরা তার দিকে স্রোতের মতো প্রবাহিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু শেষকালে এইরূপ ঘটিবে; সদাপ্রভুর গৃহের পর্ব্বত পর্ব্বতগণের মস্তকরূপে স্থাপিত হইবে, উপপর্ব্বতগণ হইতে উচ্চীকৃত হইবে; তাহাতে জাতিগণ তাহার দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু শেষকালে এইরূপ ঘটিবে; সদাপ্রভুর গৃহের পর্বত অন্য পর্বতগণের মস্তকরূপে স্থাপিত হইবে, উপপর্বতগণ হইতে উচ্চীকৃত হইবে; তাহাতে জাতিগণ তাহার দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শেষকালে সমস্ত পাহাড়ের মধ্যে সেই পাহাড়টাকেই সবচেয়ে উঁচুতে তোলা হবে ॥য়5 যেখানে সদাপ্রভুর ঘর আছে। ছোট ছোট পাহাড়গুলোর চেয়ে তাকে উঁচুতে তোলা হবে, আর সব জাতি স্রোতের মত তার দিকে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেয়ামতের সময়ে সমস্ত পাহাড়ের মধ্যে সেই পাহাড়টাকেই সবচেয়ে উঁচুতে তোলা হবে যেখানে মাবুদের ঘর আছে। ছোট ছোট পাহাড়গুলোর চেয়ে তাকে উঁচুতে তোলা হবে, আর সব জাতি স্রোতের মত তার দিকে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে পর্বতে প্রভুর মন্দির অবস্থিত, ভাবীকালে সেই পর্বত সর্বশ্রেষ্ঠ পর্বতরূপে প্রতিষ্ঠা লাভ করবে এবং সমস্ত পর্বতের চেয়ে তা হবে উন্নত। স্রোতের মত লোক ছুটে চলবে তার দিকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শেষের দিনগুলোতে, প্রভুর মন্দিরের পর্বতটি অন্য আর সমস্ত পর্বতের চেয়ে উঁচু হয়ে উঠবে| প্রবাহের মত সেখানে অনেক লোক যেতে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু পরবর্তী দিন গুলোতে এরকম হবে যে সদাপ্রভুর ঘরের পাহাড় অন্য পাহাড়গুলির ওপরে স্থাপিত হবে। এটি উপপর্বতের ওপরে গৌরবান্বিত হবে এবং লোকেরা তার দিকে ভেসে যাবে।