Micah 4:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে সিয়োন-কন্যা তুমি প্রসবকারিণীর মত ব্যথা ভোগ কর, কোঁকাও ও ছটফট কর; কেননা এখন তোমাকে নগর ছেড়ে মাঠে বাস করতে ও ব্যাবিলন পর্যন্ত যেতে হবে; সেখানে তুমি উদ্ধার পাবে; সেখানে মাবুদ তোমাকে তোমার দুশমনদের হাত থেকে মুক্ত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সিয়োন-কন্যা, নিদারুণ যন্ত্রণায় কাতর হও, প্রসব ব্যথায় কষ্ট পাওয়া স্ত্রীলোকের মতো, কারণ এখন তোমাকে নগর ত্যাগ করে খোলা মাঠে বাস করতে হবে। তুমি ব্যাবিলনে যাবে; সেখানে তুমি উদ্ধার পাবে। সদাপ্রভু সেখানেই তোমাকে মুক্ত করবেন তোমার শত্রুদের হাত থেকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সিয়োন-কন্যা তুমি প্রসবকারিণীর ন্যায় ব্যথা খাও, কোঁতাও; কেননা এখন তোমাকে নগর ছাড়িয়া মাঠে বাস করিতে ও বাবিল পর্য্যন্ত যাইতে হইবে; সেখানে তুমি উদ্ধার পাইবে; সেখানে সদাপ্রভু তোমাকে তোমার শত্রুগণের হস্ত হইতে মুক্ত করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সিয়োন-কন্যা তুমি প্রসবকারিণীর ন্যায় ব্যথা খাও, কোঁকাও; কেননা এখন তোমাকে নগর ছাড়িয়া মাঠে বাস করিতে ও বাবিল পর্যন্ত যাইতে হইবে; সেখানে তুমি উদ্ধার পাইবে; সেখানে সদাপ্রভু তোমাকে তোমার শত্রুগণের হস্ত হইতে মুক্ত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সিয়োন-কন্যা, প্রসব-ব্যথায় কষ্ট পাওয়া স্ত্রীলোকের মত তুমি ব্যথায় মোচড়াও, কারণ এখন তোমাকে শহর ছেড়ে খোলা মাঠে গিয়ে থাকতে হবে। তুমি বাবিলে যাবে; সেখানে তুমি উদ্ধার পাবে। সদাপ্রভু সেখানেই তোমার শত্রুদের হাত থেকে তোমাকে মুক্ত করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে সিয়োন্তকন্যা, প্রসব-ব্যথায় কষ্ট পাওয়া স্ত্রীলোকের মত তুমি ব্যথায় মোচড়াও, কারণ এখন তোমাকে শহর ছেড়ে খোলা মাঠে গিয়ে থাকতে হবে। তুমি ব্যাবিলনে যাবে; সেখানে তুমি উদ্ধার পাবে। মাবুদ সেখানেই তোমার শত্রুদের হাত থেকে তোমাকে মুক্ত করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওগো সিয়োনদুহিতা, তোমাকে এখন প্রসূতি নারীর মতই যন্ত্রণাভোগ করতে হবে, এখন নগর পরিত্যাগ করতে হবে তোমাকে, বাস করতে হবে উন্মুক্ত প্রান্তরে। তোমাকে যেতে হবে ব্যাবিলনে, সেখানে তুমি উদ্ধার পাবে, প্রভু পরমেশ্বর তোমাকে সেখানেই মুক্ত করবেন শত্রুদের কবল থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিয়োন কন্যা, যন্ত্রণা অনুভব কর| তোমার শিশুকে জন্ম দাও| তোমাদের অবশ্যই এই শহরের (জেরুশালেম) বাইরে যেতে হবে| তোমাদের মাঠে বাস করতে হবে| আমি বলতে চাইছি তোমরা বাবিলে যাব| কিন্তু তোমরা ঐ জায়গা থেকে রক্ষা পাবে| প্রভু সেখানে যাবেন এবং তোমাদের উদ্ধার করবেন| তিনি তোমাদের শত্রুদের কায় থেকে দুরে নিয়ে যাবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সিয়োন কন্যা, কষ্টে থাক এবং জন্ম দেওয়ার জন্য পরিশ্রম কর, প্রসবকারী মহিলার মত। কারণ এখন তুমি শহরের বাইরে যাবে, মাঠে বাস করবে এবং বাবিলে যাবে। সেখানে তুমি উদ্ধার পাবে। সেখানে সদাপ্রভু তোমায় উদ্ধার করবে তোমার শত্রুদের হাত থেকে।