Micah 4:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন অনেক জাতি তোমার বিরুদ্ধে সমবেত হল; তারা বলে, সিয়োন নাপাক হোক, আমাদের চোখ তার দুর্দশা দেখুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এখন অনেক জাতি তোমার বিরুদ্ধে জড়ো হয়েছে। তারা বলছে, “তাকে অশুচি করা হোক, আমাদের চোখ আগ্রহ সহকারে সিয়োনকে দেখুক!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন অনেক জাতি তোমার বিরুদ্ধে সমবেত হইল; তাহারা বলে, সিয়োন অশুচি হউক, আমাদের চক্ষু তাহার দশা দেখুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন অনেক জাতি তোমার বিরুদ্ধে সমবেত হইল; তাহারা বলে, সিয়োন অশুচি হউক, আমাদের চক্ষু তাহার দশা দেখুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু এখন অনেক জাতি তোমার বিরুদ্ধে জড়ো হয়েছে। তারা বলছে, “তাকে অশুচি করা হোক; এস, আমরা সিয়োনের দুর্দশা দেখে আনন্দ করি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এখন অনেক জাতি তোমার বিরুদ্ধে জমায়েত হয়েছে। তারা বলছে, “তাকে নাপাক করা হোক; এস, আমরা সিয়োনের দুর্দশা দেখে আনন্দ করি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অনেক জাতি এখন একত্র হয়েছে তোমার বিরুদ্ধে, তারা বলছে: সিয়োনকে অশুচি করা হোক আমরা দুচোখ মেলে দেখব তার দুর্দশা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বহু জাতি তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছে| তারা বলছে, “ওকে অপবিত্র হতে দাও, আমাদের দৃষ্টি সিয়োনের উপর পড়ুক!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন বহু জাতি তোমার বিরুদ্ধে জড়ো হবে; তারা বলবে, ‘তাকে অশুচি কর; আমাদের চোখ আগ্রহসহকারে সিয়োনকে দেখুক’।”