Micah 4:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তারা মাবুদের সঙ্কল্প সকল জানে না ও তাঁর মন্ত্রণা বোঝে না; বস্তুত তিনি তাদেরকে আঁটির মত খামারে সংগ্রহ করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা জানে না সদাপ্রভুর চিন্তাসকল; তারা বুঝতে পারে না তাঁর পরিকল্পনা, যা তিনি জড়ো করেছেন শস্যের আঁটির মতো খামারে মাড়াই করার জন্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহারা সদাপ্রভুর সঙ্কল্প সকল জানে না ও তাঁহার মন্ত্রণা বুঝে না; বস্তুতঃ তিনি তাহাদিগকে আটির ন্যায় খামারে সংগ্রহ করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহারা সদাপ্রভুর সঙ্কল্প সকল জানে না ও তাঁহার মন্ত্রণা বুঝে না; বস্তুতঃ তিনি তাহাদিগকে আটির ন্যায় খামারে সংগ্রহ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তারা সদাপ্রভুর পরিকল্পনার কথা জানে না; তারা বুঝতে পারে না যে, তিনি শস্যের আঁটির মত খামারে মাড়াই করবার জন্য তাদের জড়ো করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তারা মাবুদের পরিকল্পনার কথা জানে না; তারা বুঝতে পারে না যে, তিনি শস্যের আঁটির মত খামারে মাড়াই করবার জন্য তাদের জড়ো করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরা প্রভু পরমেশ্বরকে জানে না, তাঁর পরিকল্পনা ওদের বোধগম্য নয়। বস্তুতঃ তিনিই তাদের শস্যের আঁটির মতসংগ্রহ করেছেন খামারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওই লোকেদের নিজ নিজ পরিকল্পনা আছে কিন্তু তারা জানে না প্রভু কি পরিকল্পনা করছেন| একটি বিশেষ উদ্দেশ্যে এই জনসাধারণকে প্রভু এখানে এনেছেন| শস্যকে যেভাবে তার মাড়ানোর জায়গায় আছাড়ানো হয়, সেইভাবেই ওই লোকেদের পিষে ফেলা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাববাদী বলেন, “তারা জানে না সদাপ্রভুর মন্ত্রণা, না তারা বোঝে তাঁর পরিকল্পনা,” তিনি তাদের আঁটির মত খামারে জন্য জড়ো করেছেন।