Micah 4:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে সিয়োন-কন্যা ওঠ, শস্য মাড়াই কর; কেননা আমি তোমার শিং লোহার ও খুর ব্রোঞ্জের করে দেব, তুমি অনেক জাতিকে চূর্ণ করবে; এবং তুমি মাবুদের উদ্দেশে তাদের লুণ্ঠিত দ্রব্য ও সমস্ত দুনিয়ার প্রভুর উদ্দেশে তাদের সম্পত্তি নিবেদন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে সিয়োন-কন্যা, তুমি উঠে শস্য মাড়াই করো, কারণ আমি তোমাকে লোহার শিং দেব; আমি তোমাকে ব্রোঞ্জের খুর দেব, আর তুমি অনেক জাতিকে চুরমার করবে।” তুমি সদাপ্রভুর উদ্দেশে তাদের অন্যায়ভাবে লাভ করা জিনিস, সমস্ত পৃথিবীর প্রভুর উদ্দেশে তাদের সম্পদ দিয়ে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সিয়োন-কন্যা উঠ, শস্য মর্দ্দন কর; কেননা আমি তোমার শৃঙ্গ লৌহময় ও খুর পিত্তলময় করিয়া দিব, তুমি অনেক জাতিকে চূর্ণ করিবে; এবং তুমি সদাপ্রভুর উদ্দেশে তাহাদের লুটদ্রব্য, ও সমস্ত পৃথিবীর প্রভুর উদ্দেশে তাহাদের সম্পত্তি নিবেদন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সিয়োন-কন্যা উঠ, শস্য মর্দন কর; কেননা আমি তোমার শৃঙ্গ লৌহময় ও খুর পিত্তলময় করিয়া দিব, তুমি অনেক জাতিকে চূর্ণ করিবে; এবং তুমি সদাপ্রভুর উদ্দেশে তাহাদের লুটদ্রব্য, ও সমস্ত পৃথিবীর প্রভুর উদ্দেশে তাহাদের সমপত্তি নিবেদন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “হে সিয়োন-কন্যা, তুমি উঠে শস্য মাড়াই কর; আমি তোমাকে লোহার শিং আর ব্রোঞ্জের খুর দেব যাতে তুমি অনেক জাতিকে চুরমার করতে পার। তুমি তাদের অন্যায়ভাবে লাভ করা জিনিসপত্র ও ধন-সম্পদ আমার উদ্দেশে, সমস্ত পৃথিবীর প্রভুর উদ্দেশে ধ্বংসের অভিশাপের অধীন হিসাবে দিয়ে দেবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “হে সিয়োন্তকন্যা, তুমি উঠে শস্য মাড়াই কর; আমি তোমাকে লোহার শিং আর ব্রোঞ্জের খুর দেব যাতে তুমি অনেক জাতিকে চুরমার করতে পার। তুমি তাদের অন্যায়ভাবে লাভ করা জিনিসপত্র ও ধন-সম্পদ আমার উদ্দেশে, সমস্ত দুনিয়ার মালিকের উদ্দেশে ধ্বংসের বদদোয়ার অধীন হিসাবে দিয়ে দেবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওগো সিয়োনকন্যা, ওঠ, শস্যমর্দন কর, আমি তোমার শৃঙ্গ লৌহকঠিন এবং তোমার ক্ষুর পিত্তলময় করব,অনেক জাতিকে তুমি চূর্ণ করবে, অর্ঘ্য দেবে তাদের লুণ্ঠিত দ্রব্যগুলি প্রভু পরমেশ্বরের উদ্দেশে। তাদের সম্পদ সারা পৃথিবীর অধীশ্বরের উদ্দেশে করবে নিবেদন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সিয়োন কন্যা, ওঠো এবং ওই লোকেদর পিষে ফেল! আমি তোমাকে খুবই বলবান করব| দেখে মনে হবে, তোমাদের লোহার শিং এবং পিতলের ক্ষুর রয়েছে| তুমি বহু লোককে টুকরো টুকরো করে মারবে| তুমি প্রভুর কাছে তাদের সম্পদ আনবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু বলেন, “হে সিয়োন কন্যা, ওঠো এবং মাড়াই কর, কারণ আমি তোমার শিং লোহার মত এবং তোমার ক্ষুর পিতলের মত করব। তুমি অনেক জাতিকে চূর্ণ করবে। আমি সদাপ্রভু, তাদের অন্যায্য ধন আমার জন্য উত্সর্গ করব, তাদের সম্পত্তি আমার জন্য, সমস্ত পৃথিবীর প্রভুর জন্য উত্সর্গ করব।”