Micah 4:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অনেক জাতি যেতে যেতে বলবে, চল, আমরা মাবুদের পর্বতে, ইয়াকুবের আল্লাহ্‌র গৃহে গিয়ে উঠি; তিনি আমাদের তাঁর পথের বিষয়ে শিক্ষা দেবেন, আর আমরা তাঁর পথে গমন করবো; কারণ সিয়োন থেকে শরীয়ত ও জেরুশালেম থেকে মাবুদের কালাম বের হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অনেক জাতির লোক এসে বলবে, “চলো, আমরা সদাপ্রভুর পর্বতে উঠে যাই, যাকোবের ঈশ্বরের গৃহে যাই। তিনি আমাদের তাঁর পথের বিষয়ে শিক্ষা দেবেন, যেন আমরা তাঁর পথসমূহে চলতে পারি।” সিয়োন থেকে বিধান নির্গত হবে, জেরুশালেম থেকে সদাপ্রভুর বাণী নির্গত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অনেক জাতি যাইতে যাইতে বলিবে, চল, আমরা সদাপ্রভুর পর্ব্বতে, যাকোবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি; তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন, আর আমরা তাঁহার মার্গে গমন করিব; কারণ সিয়োন হইতে ব্যবস্থা ও যিরূশালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অনেক জাতি যাইতে যাইতে বলিবে, চল, আমরা সদাপ্রভুর পর্বতে, যাকোবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি; তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন, আর আমরা তাঁহার মার্গে গমন করিব; কারণ সিয়োন হইতে ব্যবস্থা ও যিরূশালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনেক জাতির লোক এসে বলবে, “চল, আমরা সদাপ্রভুর পাহাড়ে উঠে যাই, চল, যাকোবের ঈশ্বরের ঘরে যাই। তিনি আমাদের তাঁর পথ সম্বন্ধে শিক্ষা দেবেন আর আমরা তাঁর পথে চলব।” তারা এই কথা বলবে, কারণ সিয়োন থেকে নির্দেশ দেওয়া হবে আর যিরূশালেম থেকে বের হবে সদাপ্রভুর বাক্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনেক জাতির লোক এসে বলবে, “চল, আমরা মাবুদের পাহাড়ে উঠে যাই, চল, ইয়াকুবের আল্লাহ্‌র ঘরে যাই। তিনি আমাদের তাঁর পথ সম্বন্ধে শিক্ষা দেবেন আর আমরা তাঁর পথে চলব।” তারা এই কথা বলবে, কারণ সিয়োন থেকে নির্দেশ দেওয়া হবে আর জেরুজালেম থেকে বের হবে মাবুদের কালাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অনেক জাতি এসে বলবে, ‘চল, আমরা প্রভু পরমেশ্বরের পর্বতে আরোহণ করি, যাকোবের আরাধ্য ঈশ্বরের মন্দিরে যাই, তাঁর পথ সম্পর্কে তিনিই আমাদের শিক্ষা দেবেন, যেন আমরা তাঁর পথে চলতে পারি। কারণ সিয়োন থেকে প্রকাশিত হবে বিধি-বিধান, জেরুশালেম থেকে ঘোষিত হবে প্রভুর নির্দেশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত জাতির লোকেরা সেখানে যাবে| তারা বলবে, “এসো! চলো যাকোবের ঈশ্বরের মন্দিরে যাওয়া যাক| তখন ঈশ্বর তাঁর জীবনযাপনের শিক্ষা আমাদের দেবেন এবং আমরা তাঁকে অনুসরণ করব|” ঈশ্বরের বিধিগুলি, হ্যাঁ, প্রভুর বার্তা জেরুশালেমে সিয়োন পর্বতের ওপরেই শুরু হবে এবং পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনেক জাতি যাবে এবং বলবে, “এস, চল সদাপ্রভুর পাহাড়ে যাই, যাকোবের ঈশ্বরের ঘরে যাই। তিনি আমাদের তাঁর পথ শিক্ষা দেবেন এবং আমরা তাঁর পথে চলবো।” কারণ সিয়োন থেকে ব্যবস্থা বেরিয়ে আসবে এবং যিরুশালেম থেকে সদাপ্রভুর বাক্য আসবে।