Micah 4:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু প্রত্যেকে নিজ নিজ আঙ্গুরলতার ও নিজ নিজ ডুমুর গাছের তলে বসবে; কেউ তাদেরকে ভয় দেখাবে না; কেননা বাহিনীগণের মাবুদের মুখ এই কথা বলেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেকে নিজের নিজের দ্রাক্ষালতার ও নিজেদের ডুমুর গাছের নিচে বসবে, এবং কেউ তাদের ভয় দেখাবে না, কারণ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু প্রত্যেকে আপন আপন দ্রাক্ষালতার ও আপন আপন ডুমুরবৃক্ষের তলে বসিবে; কেহ তাহাদিগকে ভয় দেখাইবে না; কেননা বাহিনীগণের সদাপ্রভুর মুখ ইহা বলিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু প্রত্যেকে আপন আপন দ্রাক্ষালতার ও আপন আপন ডুমুরবৃক্ষের তলে বসিবে; কেহ তাহাদিগকে ভয় দেখাইবে না; কেননা বাহিনীগণের সদাপ্রভুর মুখ ইহা বলিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেকে নিজের নিজের আংগুর লতার ও ডুমুর গাছের নীচে বসবে এবং কেউ তাদের ভয় দেখাবে না, কারণ সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই সেই কথা বলেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেকে নিজের নিজের আংগুর লতার ও ডুমুর গাছের নীচে বসবে এবং কেউ তাদের ভয় দেখাবে না, কারণ আল্লাহ্ রাব্বুল আলামীনই সেই কথা বলেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা নিশ্চিন্তে বসবাস করবে নিজেদের দ্রাক্ষাকুঞ্জ ও ডুমুর গাছের মাঝে, কেউ তাদের ভীতি প্রদর্শন করবে না, কারণ সর্বাধিপতি প্রভু পরমেশ্বর স্বয়ং বলেন এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেকটি লোক তার দ্রাক্ষা এবং ডুমুর গাছের নীচে বসবে| কেউ তাদের দেখবে না| কেন? কারণ, সর্বশক্তিমান প্রভু বলেছেন এমনটাই ঘটবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বরং, তারা প্রত্যেকে নিজের নিজের আঙ্গুর গাছের এবং ডুমুর গাছের তলায় বসবে। কেউ তাদের ভয় দেখাবে না, কারণ বাহিনীগনের সদাপ্রভুর মুখ এমনটাই বলেছেন।