Micah 4:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ প্রত্যেক জাতি নিজ নিজ দেবতার নামে চলে; আর আমরা যুগে যুগে চিরকাল আমাদের আল্লাহ্‌ মাবুদের নামে চলবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব জাতির লোকেরা তাদের নিজস্ব দেবতার নামে চলতে পারে, কিন্তু আমরা চিরকাল আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে চলব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ জাতিমাত্র প্রত্যেকে আপন আপন দেবের নামে চলে; আর আমরা যুগে যুগে চিরকাল আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে চলিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ জাতিমাত্র প্রত্যেকে আপন আপন দেবতার নামে চলে; আর আমরা যুগে যুগে চিরকাল আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে চলিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সব জাতিরা তাদের দেব-দেবতার শক্তিতে কাজ করলেও আমরা চিরকাল আমাদের ঈশ্বর সদাপ্রভুর শক্তিতে কাজ করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সব জাতিরা তাদের দেব-দেবীর শক্তিতে কাজ করলেও আমরা চিরকাল আমাদের মাবুদ আল্লাহ্‌র শক্তিতে কাজ করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যান্য সব জাতি তাদের দেবতাদের আরাধনা করে, করুক! আমরা কিন্তু চিরকাল আমাদের প্রভু পরমেশ্বরেরই আরাধনা করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্যান্য সব জাতির লোক তাদের নিজের নিজের দেবতাকে অনুসরণ করে; কিন্তু আমরা আমাদের প্রভু ঈশ্বরকে চিরকাল, অনন্তকাল ধরে অনুসরণ করব!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সব লোকেরা চলে, প্রত্যেকে, তাদের নিজেদের দেবতার নামে চলে। কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে যুগে যুগে চিরকাল চলব।