Micah 4:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, সেই দিনে আমি খঞ্জকে সমবেত করবো এবং যে তাড়িতা হয়েছে ও যাকে আমি দুঃখ দিয়েছি, তাকে সংগ্রহ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু বলেন, “সেইদিন, আমি খোঁড়াদের একত্র করব; যারা বন্দি হয়ে অন্য দেশে আছে, যাদের আমি দুঃখ দিয়েছি, তাদের এক জায়গায় একত্র করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, সেই দিনে আমি খঞ্জাকে সমবেত করিব, এবং যে তাড়িতা হইয়াছে ও যাহাকে আমি দুঃখ দিয়াছি, তাহাকে সংগ্রহ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, সেই দিনে আমি খঞ্জাকে সমবেত করিব, এবং যে তাড়িতা হইয়াছে ও যাহাকে আমি দুঃখ দিয়াছি, তাহাকে সংগ্রহ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “সেই দিন আমি খোঁড়াদের একত্র করব; যারা বন্দী হয়ে অন্য দেশে আছে, যাদের আমি দুঃখ দিয়েছি তাদের আমি এক জায়গায় জড়ো করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “সেই দিন আমি খোঁড়াদের একত্র করব; যারা বন্দী হয়ে অন্য দেশে আছে, যাদের আমি দুঃখ দিয়েছি তাদের আমি এক জায়গায় জমায়েত করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু বলেন, সেই দিন আসন্ন, যে দিন আমি তাদের একত্র করব যাদের আমি শাস্তি দিয়েছিলাম, যারা নির্বাসনে অকথ্য যন্ত্রণায় জর্জরিত হয়েছিল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “জেরুশালেম আঘাত পেয়েছিল এবং পঙ্গু হয়ে গিয়েছিল| জেরুশালেমকে আঘাত করা হয়েছিল এবং পঙ্গু করে দেওয়া হয়েছিল; কিন্তু আমি তাকে আমার কাছে ফিরিয়ে আনবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু বলেন, “সেই দিনের,” “আমি পঙ্গুকে এবং সেই তাড়িত যাদের আমি দুঃখ দিয়েছি তাদের জড়ো করব।