Micah 4:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর খঞ্জকে অবশিষ্টাংশ করে রাখবো ও দূরীকৃতকে বলবান জাতি করবো; এবং মাবুদ এখন থেকে চিরকাল সিয়োন পর্বতে তাদের উপর রাজত্ব করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি খোঁড়াদের আমার অবশিষ্টাংশকে, যাদের তাড়িয়ে দেওয়া হয়েছে তাদের এক শক্তিশালী জাতি করব। সদাপ্রভু সেদিন থেকে চিরকাল সিয়োন পাহাড়ে তাদের উপরে রাজত্ব করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর খঞ্জাকে অবশিষ্টাংশ করিয়া রাখিব, ও দূরীকৃতাকে বলবতী জাতি করিব; এবং সদাপ্রভু এখন অবধি চিরকাল সিয়োন পর্ব্বতে তাহাদের উপরে রাজত্ব করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর খঞ্জাকে অবশিষ্টাংশ করিয়া রাখিব, ও দূরীকৃতাকে বলবতী জাতি করিব; এবং সদাপ্রভু এখন অবধি চিরকাল সিয়োন পর্বতে তাহাদের উপরে রাজত্ব করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি খোঁড়াদের বাঁচিয়ে রাখব এবং তাড়িয়ে দেওয়া লোকদের করব একটা শক্তিশালী জাতি। আমি সদাপ্রভু সেই দিন থেকে চিরকাল সিয়োন পাহাড়ে তাদের উপরে রাজত্ব করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি খোঁড়াদের বাঁচিয়ে রাখব এবং তাড়িয়ে দেওয়া লোকদের করব একটা শক্তিশালী জাতি। আমি মাবুদ সেই দিন থেকে চিরকাল সিয়োন পাহাড়ে তাদের উপরে রাজত্ব করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা পথভ্রান্ত, তাদের আমি প্রতিষ্ঠিত করব অবশিষ্ট অংশরূপে, যারা বিতাড়িত হয়েছিল, তাদের শক্তিশালীএক জাতিতে পরিণত করব, আর সিয়োনে অধিষ্ঠিত সেই আমি প্রভু পরমেশ্বর, এখন ও চিরকাল রাজত্ব করব তাদের উপরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ঐ ‘পঙ্গু’ শহরের লোকেরাই অবশিষ্ট থাকবে| ওই শহরের লোকেদের জোর করে শহর ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল; কিন্তু আমি তাদের একটি শক্তিশালী জাতিতে পরিণত করব|” প্রভুই তাদের রাজা হবেন| তিনি সিয়োন পর্বত থেকে চিরকাল তাদের শাসন করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সেই পঙ্গুদের অবশিষ্ট রাখব এবং সেই লোকেদের যাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাদের শক্তিশালী জাতিতে পরিণত করব এবং আমি, সদাপ্রভু, তাদের ওপর সিয়োন পাহাড় থেকে রাজত্ব করব, এখন ও চিরকাল।