Micah 4:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হে পালের উচ্চগৃহ, হে সিয়োন-কন্যার পাহাড়, তোমার কাছে রাজ্য আসবেই আসবে, হ্যাঁ, পূর্বকালীন কর্তৃত্ব, জেরুশালেম-কন্যার রাজ্য আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তুমি, হে পালের দুর্গ, সিয়োন-কন্যার দুর্গ, আগের রাজ্য তোমাকে ফিরিয়ে দেওয়া হবে; জেরুশালেমের কন্যার উপর রাজপদ অধিষ্ঠিত হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হে পালের দুর্গ, হে সিয়োন-কন্যার গিরি, তোমারই কাছে [রাজ্য] আসিবেই আসিবে, হাঁ, পূর্ব্বকালীন কর্ত্তৃত্ব, যিরূশালেম-কন্যার রাজ্য আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হে পালের দুর্গ, হে সিয়োন-কন্যার গিরি, তোমারই কাছে [রাজ্য] আসিবেই আসিবে, হাঁ, পূর্বকালীন কর্তৃত্ব, যিরূশালেম-কন্যার রাজ্য আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ভেড়ার রাখালের পাহারা-ঘর, হে সিয়োন-কন্যার দুর্গ, আগের রাজ্য তোমার কাছে ফিরিয়ে দেওয়া হবে; রাজা আবার যিরূশালেমে রাজত্ব করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ভেড়ার রাখালের পাহারা-ঘর, হে সিয়োন্তকন্যার কেল্লা, আগের রাজ্য তোমার কাছে ফিরিয়ে দেওয়া হবে; বাদশাহ্ আবার জেরুজালেমে রাজত্ব করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে জেরুশালেম, হে সিয়োনদুহিতার শৈলপীঠ, যেখান থেকে ঈশ্বর তাঁর মেষপালের প্রতিদৃষ্টি রাখেন, তোমার পূর্বকালের আধিপত্য, জেরুশালেম-কন্যার রাজত্ব অবশ্যই আবার ফিরে আসবে তোমার হাতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা, যারা পালকসকলের দূর্গ, তোমাদের সময় আসবে| সিয়োনের পাহাড় ওফেল, তুমিই আবার কর্তৃত্বকারীর আসন হয়ে উঠব| হ্যাঁ, আগেকার মতো জেরুশালেমই আবার রাজত্বের স্থান হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা, যারা মেষপালের দূর্গ, যারা সিয়োনের কন্যার উপগিরি, তোমার কাছে এটা আসবে, সেই পুরানো শাসন আসবে, যিরুশালেমের কন্যার রাজত্ব আসবে।