Micah 4:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি এখন কেন ঘোর চিৎকার করছো? তোমার মধ্যে কি বাদশাহ্ নেই? তোমার মন্ত্রী কি বিনষ্ট হল? তাই বলে কি স্ত্রীর প্রসব-বেদনার মত বেদনা তোমাকে ধরেছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেন তুমি এখন জোরে জোরে কাঁদছ? তোমার কি রাজা নেই? তোমার শাসক কি ধ্বংস হয়ে গেছে, সেইজন্য কি প্রসব ব্যথায় কষ্ট পাওয়া মহিলার মতো ব্যথা তোমাকে ধরেছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি এখন কেন ঘোর চীৎকার করিতেছ? তোমার মধ্যে কি রাজা নাই? তোমার মন্ত্রী কি বিনষ্ট হইল? তাই বলিয়া কি স্ত্রীর প্রসব-বেদনার ন্যায় বেদনা তোমাকে ধরিয়াছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি এখন কেন ঘোর চিৎকার করিতেছ? তোমার মধ্যে কি রাজা নাই? তোমার মন্ত্রী কি বিনষ্ট হইল? তাই বলিয়া কি স্ত্রীর প্রসব-বেদনার ন্যায় বেদনা তোমাকে ধরিয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেন তুমি এখন জোরে জোরে কাঁদছ? তোমার কি রাজা নেই? তোমার পরামর্শদাতা কি মরে গেছে? সেইজন্য কি প্রসব-ব্যথায় কষ্ট পাওয়া স্ত্রীলোকের মত ব্যথা তোমাকে ধরেছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেন তুমি এখন জোরে জোরে কাঁদছ? তোমার কি বাদশাহ্ নেই? তোমার পরামর্শদাতা কি মরে গেছে? সেইজন্য কি প্রসব-ব্যথায় কষ্ট পাওয়া স্ত্রীলোকের মত ব্যথা তোমাকে ধরেছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এখন তোমরা আর্তনাদ করছ কেন? তোমাদের কি রাজা নেই? মারা গেছে কি তোমাদের মন্ত্রীগণ? সেই জন্যই কি তোমরা প্রসববেদনাতুরা নারীর মত কাতর হয়েছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন, কেন তোমরা উচ্চস্বরে কাঁদছো? তোমাদের রাজা কি চলে গেছেন? তোমরা কি তোমাদের নেতাকে হারিয়েছো? তোমরা প্রসবকারী স্ত্রীলোকের মতো যন্ত্রনা পাচ্ছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন, কেন তুমি চিত্কার করে কাঁদছো? তোমার মধ্যে কি রাজা নেই, তোমার মন্ত্রীরা কি নষ্ট হয়েছে, যেমন এক প্রসবকারী মহিলার যন্ত্রণা তেমনি কি সেই আকস্মিক তীব্র যন্ত্রণা তোমায় ধরেছে?