Micah 5:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে সৈন্যদল-কন্যা, এখন তুমি প্রাচীরের মধ্যেই অবরুদ্ধ হলে; কারণ আমাদের বিরুদ্ধে একটা অবরোধ হল। তারা দণ্ড দিয়ে ইসরাইলের বিচারকর্তার চোঁয়ালে আঘাত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওহে সৈন্যদলের নগর, এখন তোমার সৈন্যদল নিয়ে যাও, কারণ আমাদের বিরুদ্ধে অবরোধ হচ্ছে। ইস্রায়েলের শাসনকর্তার গালে লাঠি দিয়ে আঘাত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সৈন্যদল-কন্যা, এখন তুমি সৈন্যদলস্বরূপ হইবে; সে আমাদের বিরুদ্ধে অবরোধ করিল, লোকে দণ্ড দিয়া ইস্রায়েলের বিচারকর্ত্তার হনূতে আঘাত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সৈন্যদল-কন্যা, এখন তুমি সৈন্যদলস্বরূপ হইবে; সে আমাদের বিরুদ্ধে অবরোধ করিল, লোকে দণ্ড দিয়া ইস্রায়েলের বিচারকর্তার হনূতে আঘাত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ওহে সৈন্যদলে ঘেরাও হওয়া শহর, তোমার সৈন্যদল সাজাও, কারণ আমাদের বিরুদ্ধে একটা ঘেরাও হচ্ছে। শত্রুরা ইস্রায়েলের শাসনকর্তার গালে লাঠি দিয়ে আঘাত করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ওহে সৈন্যদলে ঘেরাও হওয়া শহর, তোমার সৈন্যদল সাজাও, কারণ আমাদের বিরুদ্ধে একটা ঘেরাও হচ্ছে। শত্রুরা ইসরাইলের শাসনকর্তার গালে লাঠি দিয়ে আঘাত করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে জেরুশালেমের অধিবাসীবৃন্দ, তোমাদের সৈন্য সমাবেশ কর, কারণ অবরুদ্ধ হয়েছি আমরা, ইসরায়েলের শাসনকর্তাকে আক্রমণ করা হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন, ওহে শক্তিশালী শহর, তোমাদের সৈন্যদের একত্রিত কর| তারা তাদের লাঠি দিয়ে ইস্রায়েলের বিচারকের গালে আঘাত করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরুশালেমের লোকেরা, এখন সামরিকপদ অনুযায়ী একত্রিত হও। একটি দেওয়াল তোমাদের শহরের চারিদিকে আছে, কিন্তু তারা ইস্রায়েলের নেতাদের গালে লাঠি দিয়ে আঘাত করবে।