Micah 5:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং আমি তোমার মধ্য থেকে তোমার খোদাই-করা মূর্তি ও তোমার স্তম্ভগুলো ধ্বংস করবো; তুমি আর তোমার হাতের তৈরি বস্তুর কাছে সেজ্‌দা করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার মধ্যে থেকে তোমার ক্ষোদিত মূর্তিগুলি এবং তোমার পবিত্র পাথরগুলি ধ্বংস করব; যাতে তুমি আর কখনও নিজের হাতে নির্মিত বস্তুসকলের কাছে নত না হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং আমি তোমার মধ্য হইতে তোমার ক্ষোদিত প্রতিমা ও তোমার স্তম্ভ সকল উচ্ছিন্ন করিব; তুমি আর আপন হস্তকৃত বস্তুর কাছে প্রণিপাত করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং আমি তোমার মধ্য হইতে তোমার ক্ষোদিত প্রতিমা ও তোমার স্তম্ভ সকল উচ্ছিন্ন করিব; তুমি আর আপন হস্তকৃত বস্তুর কাছে প্রণিপাত করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার মধ্য থেকে আমি খোদাই করা মূর্তিগুলো এবং তোমার পূজার সব খুঁটি নষ্ট করে ফেলব; তোমার হাতে গড়া জিনিসকে তুমি আর পূজা করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার মধ্য থেকে আমি খোদাই করা মূর্তিগুলো এবং তোমার পূজার সব খুঁটি নষ্ট করে ফেলব; তোমার হাতে গড়া জিনিসকে তুমি আর পূজা করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ধ্বংস করব তোমাদের খোদাই করা উপাস্য প্রতিমা আর শিলাস্তম্ভগুলি, তোমরা আর নিজেদের হাতে গড়া বস্তুর কাছে প্রণিপাত করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের মূর্ত্তিগুলো যেগুলো তোমরা ভুলভাবে খচিত করেছে সেগুলো আমি ধ্বংস করব| তোমাদের মূর্ত্তিগুলোকে মনে রাখবার জন্য যে পাথরগুলোকে খাড়া করেছ সেগুলো আমি ভেঙ্গে চুরমার করে দেব| তোমাদের হাতে গড়া আর কোন জিনিসই তোমরা পূজা করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের খোদিত মূর্ত্তি গুলোকে এবং তোমাদের পাথরের স্তম্ভ গুলোকে ধ্বংস করব। তোমরা আর তোমাদের হাতের তৈরী জিনিসের পূজা করবে না।