Micah 5:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য তিনি তাদেরকে ত্যাগ করবেন, যে পর্যন্ত প্রসবকারিণী প্রসব না করেন, সেই সময় পর্যন্ত। পরে তাঁর অবশিষ্ট ভাইয়েরা বনি-ইসরাইলদের কাছে ফিরে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুতরাং ইস্রায়েল পরিত্যক্ত হবে যতক্ষণ না প্রসবকারিণীর সন্তান হচ্ছে, এবং অবশিষ্ট ভাইয়েরা ফিরে আসে ইস্রায়েলীদের সঙ্গে যুক্ত হবার জন্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য তিনি তাহাদিগকে ত্যাগ করিবেন, যে পর্য্যন্ত প্রসবকারিণী প্রসব না করেন, সেই সময় পর্য্যন্ত। পরে তাঁহার অবশিষ্ট ভ্রাতৃগণ ইস্রায়েল-সন্তানদের সহিত ফিরিয়া আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য তিনি তাহাদিগকে ত্যাগ করিবেন, যে পর্যন্ত প্রসবকারিণী প্রসব না করেন, সেই সময় পর্যন্ত। পরে তাঁহার অবশিষ্ট ভ্রাতৃগণ ইস্রায়েল-সন্তানদের সহিত ফিরিয়া আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় না আসা পর্যন্ত সদাপ্রভু ইস্রায়েলকে ত্যাগ করবেন। প্রসব-যন্ত্রণা ভোগকারিনী তার সন্তানের জন্ম দেবার পরে সেই শাসনকর্তার যে ভাইয়েরা বন্দীদশায় আছে তারা ইস্রায়েলীয়দের সংগে যোগ দেবার জন্য ফিরে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় না আসা পর্যন্ত মাবুদ ইসরাইলকে ত্যাগ করবেন। প্রসব-যন্ত্রণা ভোগকারিনী তার সন্তানের জন্ম দেবার পরে সেই শাসনকর্তার যে ভাইয়েরা বন্দীদশায় আছে তারা বনি-ইসরাইলদের সংগে যোগ দেবার জন্য ফিরে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কারণে প্রসববেদনাতুরা নারীর সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তিনি ইসরায়েলকে তুলে দেবেন অন্যের হাতে। পরে তার অবশিষ্ট নির্বাসিত ভ্রাতৃবৃন্দফিরে আসবে ইসরায়েলীদের কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতএব যতদিন না ঐ স্ত্রীলোকটি তার শিশু, প্রতিশ্রুত রাজাকে জন্ম দেয় ততদিন প্রভু তাঁর লোকেদের ছেড়ে দেবেন| তাদের বাকি ভাইয়েরা ইস্রায়েলের লোকেদের কাছে ফিরে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য ঈশ্বর তাদের ছেড়ে দেবেন, সেই দিন পর্যন্ত যখন সে গর্ভবতী সন্তান প্রসব করবে এবং তার বাকি ভাইয়েরা ইস্রায়েলের লোকেদের কাছে ফিরে আসবে।