Micah 5:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি দাঁড়াবেন এবং মাবুদের শক্তিতে, তাঁর আল্লাহ্ মাবুদের নামের শক্তিতে, তাঁর আল্লাহ্ মাবুদের নামের মহিমাতে, তাঁর পাল চরাবেন; তাই তারা বাস করবে, কেননা সেকালে তিনি দুনিয়ার প্রান্ত পর্যন্ত মহান হবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি দাঁড়িয়ে সদাপ্রভুর শক্তিতে তাঁর ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমাতে, রাখালের মতো তাঁর লোকদের চালাবেন। এবং তারা নিরাপদে বাস করবে, কারণ তখন তাঁর মহত্ত্ব পৃথিবীর শেষ সীমা পর্যন্ত পৌঁছাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি দাঁড়াইবেন, এবং সদাপ্রভুর শক্তিতে, আপন ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমাতে, [আপন পাল] চরাইবেন; তাই তাহারা বাস করিবে, কেননা তৎকালে তিনি পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত মহান্ হইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি দাঁড়াইবেন, এবং সদাপ্রভুর শক্তিতে, আপন ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমাতে, [আপন পাল] চরাইবেন; তাই তাহারা বাস করিবে, কেননা তৎকালে তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত মহান হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই শাসনকর্তা এসে সদাপ্রভুর শক্তিতে, তাঁর ঈশ্বর সদাপ্রভুর মহিমায় রাখালের মত তাঁর লোকদের চালাবেন। তারা নিরাপদে বাস করবে, কারণ তিনি যে মহান সেই কথা তখন জগতের শেষ সীমা পর্যন্ত সবাই স্বীকার করবে;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই শাসনকর্তা এসে মাবুদের কুদরতে, তাঁর মাবুদ আল্লাহ্র মহিমায় রাখালের মত তাঁর লোকদের চালাবেন। তারা নিরাপদে বাস করবে, কারণ তিনি যে মহান সেই কথা তখন দুনিয়ার শেষ সীমা পর্যন্ত সবাই স্বীকার করবে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তিনি প্রতিষ্টিত হবেন, প্রভু পরমেশ্বরের পরাক্রমে এবং তাঁর ঈশ্বর প্রভুর নামের মহিমায় ভূষিত হয়ে তাঁর প্রজাদের করবেন প্রতিপালন। তারা তখন নিরাপদে বাস করবে, কেননা তাঁর মহিমা পরিব্যাপ্ত হবে পৃথিবীর সর্বপ্রান্তে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ইস্রায়েলের শাসক প্রভুর শক্তির ওপর এবং প্রভু, তার ঈশ্বরের চমৎকার নামের ওপর নির্ভর করবে ও তার মেষের পালকে খাওয়াবে| সেখানে শান্তি থাকবে| কারণ সেই সময়ে তাঁর মহিমা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে দাঁড়াবে এবং সদাপ্রভুর শক্তিতে তাঁর মেষপাল চরাবে, তাঁর ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমায় চরাবে। তারা সেখানে থাকবে, কারণ তারপর তিনি পৃথিবীর শেষ সীমা পর্যন্ত মহান হবেন।