Micah 5:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তলোয়ার দ্বারা আশেরিয়া দেশ এবং নমরূদের দেশের দ্বারে দ্বারে সেই দেশ শাসন করবে; আশেরিয়া আমাদের দেশে এসে আমাদের সীমা দলিত করলে তিনি তা থেকে আমাদেরকে উদ্ধার করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় তারা আসিরিয়ার দেশ তরোয়াল দ্বারা, নিম্রোদের দেশকে খোলা তরোয়াল দ্বারা শাসন করবে। তারা যখন আমাদের দেশ আক্রমণ করবে এবং আমাদের দেশের সীমানার মধ্যে দিয়ে যাবে তিনি আমাদের আসিরীয়দের হাত থেকে রক্ষা করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা খড়্গ দ্বারা অশূরের দেশ, এবং নিম্রোদের দেশের দ্বারে দ্বারে সেই দেশ শাসন করিবে; অশূর আমাদের দেশে আসিয়া আমাদের সীমা দলিত করিলে তিনি তাহা হইতে আমাদিগকে উদ্ধার করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা খড়্গ দ্বারা অশূরের দেশ, এবং নিম্রোদের দেশের দ্বারে দ্বারে সেই দেশ শাসন করিবে; অশূর আমাদের দেশে আসিয়া আমাদের সীমা দলিত করিলে তিনি তাহা হইতে আমাদিগকে উদ্ধার করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা যুদ্ধের মধ্য দিয়ে আসিরিয়া দেশ অর্থাৎ, নিম্রোদের দেশ শাসন করবে। আসিরিয়েরা আমাদের দেশ আক্রমণ করলে এবং আমাদের সীমানা পায়ে মাড়ালে তাদের হাত থেকে আমাদের শাসনকর্তাই আমাদের উদ্ধার করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা যুদ্ধের মধ্য দিয়ে আশেরিয়া দেশ অর্থাৎ, নমরূদের দেশ শাসন করবে। আশেরীয়রা আমাদের দেশ আক্রমণ করলে এবং আমাদের সীমানা পায়ে মাড়ালে তাদের হাত থেকে আমাদের শাসনকর্তাই আমাদের উদ্ধার করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তরবারির দ্বারা আসিরিয়া এবং উন্মুক্ত কৃপাণের দ্বারা নিম্রোদের দেশ শাসন করবে। আসিরিয়ার অধিবাসীরা যখনআমাদের দেশে আসবেহানা দেবে আমাদের সীমান্তে, তখন তাদের হাত থেকে তারা রক্ষা করবে আমাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা একটি তরবারি দিয়ে অশূরীয়দের শাসন করবে| তারা তরবারি হাতে নিয়ে নিম্রোদের দেশ শাসন করবে| ওই লোকেদের শাসন করার জন্য তারা তরবারি ব্যবহার করবে| তখন ইস্রায়েলের শাসক আমাদের সেই অশূরীয়দের হাত থেকে রক্ষা করবেন; যারা আমাদের দেশকে পদদলিত করতে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই লোকেরা অশূর দেশে তলোয়ার দিয়ে শাসন করবে এবং তলোয়ার হাতে নিয়ে নিম্রোদ দেশ শাসন করবে। তিনি আমাদের অশূরদের হাত থেকে উদ্ধার করবেন, যখন তারা আমাদের দেশে আসবে, যখন তারা আমাদের দেশের সীমানার ভিতরে আসবে।