Micah 5:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জাতিদের মধ্যে, অনেক জাতির মধ্যে, ইয়াকুবের অবশিষ্টাংশ, বন্য পশুদের মধ্যে যেমন সিংহ, ভেড়ার পালগুলোর মধ্যে যেমন যুবসিংহ, তেমনি হবে; এই যদি পালের মধ্য দিয়ে যায়, তবে দলন করে ও বিদীর্ণ করে; কেউ তাদের উদ্ধার করতে পারে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অনেক জাতির মধ্যে যাকোবের বেঁচে থাকা লোকেরা হবে জঙ্গলের বুনো পশুর মধ্যে সিংহের মতো, মেষপালের মধ্যে যুবক সিংহের মতো, সে যখন পালের মধ্যে দিয়ে যায় তখন তাদের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে, কেউ তাদের উদ্ধার করতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর জাতিগণের মধ্যে, অনেক জাতির মধ্যে, যাকোবের অবশিষ্টাংশ, বনপশুদের মধ্যে যেমন সিংহ, মেষপালসমূহের মধ্যে যেমন যুবসিংহ, তেমনি হইবে; এ যদি পালের মধ্য দিয়া যায়, তবে দলন করে ও বিদীর্ণ করে, এবং উদ্ধারকারী কেহ নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর জাতিগণের মধ্যে, অনেক জাতির মধ্যে, যাকোবের অবশিষ্টাংশ, বন্যপশুদের মধ্যে যেমন সিংহ, মেষপালসমুহের মধ্যে যেমন যুবসিংহ, তেমনি হইবে; এ যদি পালের মধ্য দিয়া যায়, তবে দলন করে ও বিদীর্ণ করে, এবং উদ্ধারকারী কেহ নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনেক জাতির মধ্যে যাকোবের বেঁচে থাকা লোকেরা হবে বুনো জন্তুদের মধ্যে সিংহের মত, ভেড়ার পালের মধ্যে যুব সিংহের মত; সেই সিংহ যখন ভেড়াগুলোর মধ্য দিয়ে যায় তখন তাদের ধরে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে; কেউ তাদের উদ্ধার করতে পারে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনেক জাতির মধ্যে ইয়াকুবের বেঁচে থাকা লোকেরা হবে বুনো জন্তুদের মধ্যে সিংহের মত, ভেড়ার পালের মধ্যে যুব সিংহের মত; সেই সিংহ যখন ভেড়াগুলোর মধ্য দিয়ে যায় তখন তাদের ধরে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে; কেউ তাদের উদ্ধার করতে পারে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাতিসমূহের মাঝে বহু জাতি পরিবেষ্টিত যাকোবকুলের অবশিষ্টাংশ হবে, বনের পশুদের মাঝে সিংহের মত, মেষপালের মাঝে তরুণ কেশরীর মত। সে যখন আক্রমণ করে মেষের পালকে তখন তাকে পদদলিত করে ছিন্নভিন্ন করে ফেলে, তাদের উদ্ধারের কোনও পথ থাকে না তখন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জাতিগণের মধ্যে যাকোব পরিবারের অবশিষ্টাংশ যারা, তারা অরণ্যে বন্য জন্তুদের মধ্যে সিংহের মত হবে| মেষপালের মধ্যে য়ুব সিংহ যেমন তাদের তেমনই দেখাবে| যখন সিংহ তাদের মধ্য দিয়ে যায় তখন সে তার যেখানে খুশী হয় সেখানে যায়| সে যদি কোন পশুকে আক্রমণ করে তবে কেউ সেই পশুকে রক্ষা করতে পারবে না| অবশিষ্টাংশের অবস্থাও ঐরকমই হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাকোব কুলের বাকি লোকেরা জাতির মধ্যে থাকবে, অনেক লোকের মধ্যে, জঙ্গলে অনেক পশুদের মধ্যে যেমন সিংহ, যেমন ভেড়ারপালের মধ্যে যুবসিংহ। যখন সে তাদের মধ্যে দিয়ে যায়, সে তাদের ওপরে মাড়াবে এবং তাদের ছিঁড়ে টুকরো টুকরো করবে এবং তাদের রক্ষা করার কেউ থাকবে না।