Micah 6:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা একবার শোন, মাবুদ কি বলছেন; তুমি ওঠ, পর্বতমালার সম্মুখে মামলা উপস্থিত কর, উপপর্বতগুলো তোমার কথা শুনুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু কি বলছেন তা শোনো, “ওঠো, পর্বতের সামনে আমার কথা পেশ করো; তুমি যা বলছ তা পাহাড়গুলি শুনুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা এক বার শুন, সদাপ্রভু কি বলিতেছেন; তুমি উঠ, পর্ব্বতগণের সম্মুখে বিবাদ কর, উপপর্ব্বতগণ তোমার রব শুনুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা একবার শুন, সদাপ্রভু কি বলিতেছেন; তুমি উঠ, পর্বতগণের সম্মুখে বিবাদ কর, উপপর্বতগণ তোমার রব শুনুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ইস্রায়েল, সদাপ্রভুর কথা শোন। তিনি বলছেন, “হে মীখা, তুমি উঠে দাঁড়িয়ে পাহাড়-পর্বতের সামনে তোমার মামলা উপস্থিত কর; তোমার যা বলবার আছে তা পাহাড়গুলো শুনুক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ইসরাইল, মাবুদের কথা শোন। তিনি বলছেন, “হে মিকাহ্, তুমি উঠে দাঁড়িয়ে পাহাড়-পর্বতের সামনে তোমার মামলা উপস্থিত কর; তোমার যা বলবার আছে তা পাহাড়গুলো শুনুক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোন, ইসরায়েলের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের অভিযোগ! হে প্রভু পরমেশ্বর, তোমার অভিযোগব্যক্ত কর, গিরিশ্রেণী শুনুক তোমার কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন শোন প্রভু কি বলেন: পর্বতগুলোকে তোমার দিকের ব্যাপারগুলো বল| পাহাড়গুলো তোমাদের গল্প শুনুক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন শোন সদাপ্রভু কি বলবেন। মীখা তাকে বললেন, “ওঠো এবং তোমার বিষয় পাহাড়ের সামনে রাখো; উপপর্বত তোমার গলার আওয়াজ শুনুক।