Micah 6:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নাফরমানীর নিক্তিতে ও ছলনার বাট্‌খারায় আমি কি বিশুদ্ধ হব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি কি তাকে নির্দোষ মানব যার কাছে অসাধু দাঁড়িপাল্লা এবং থলিতে কম ওজনের বাটখারা আছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্টতার নিক্তিতে ও ছলনার বাট্‌খারায় আমি কি বিশুদ্ধ হইব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্টতার নিক্তিতে ও ছলনার বাটখারায় আমি কি বিশুদ্ধ হইব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোকের কাছে ঠকাবার দাঁড়িপাল্লা ও ওজনে কম বাট্‌খারা আছে তাকে কি আমি নির্দোষ বলে মনে করব?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোকের কাছে ঠকাবার দাঁড়িপাল্লা ও ওজনে কম বাট্‌খারা আছে তাকে কি আমি নির্দোষ বলে মনে করব?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কি করে আমি তাদের ক্ষমা করব, যারা লোক ঠকাবার জন্য ত্রুটিপূর্ণ নিক্তি ও কম ওজনের বাটখারায় জিনিস ওজন করে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইসব লোকেদের কি আমার ক্ষমা করা উচিত, যারা চুরি করে এবং লোকেদের প্রতারিত করে? যারা এখনও লোকেদের ভুল থলি ও ভুল মাপনয়ন্ত্র দিয়ে প্রতারিত করে তাদের কি আমার ক্ষমা করা উচিৎ‌? না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি কি কোন ব্যক্তিকে নিরীহ বলে মেনে নেব যদি সে প্রতারণার দাঁড়িপাল্লা ব্যবহার করে, ছলনায় ভরা বাটখারা ব্যবহার করে?