Micah 6:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখানকার ধনবান লোকেরা জোর-জুলুমে পরিপূর্ণ ও সেই স্থানের অধিবাসীরা মিথ্যা কথা বলেছে, তাদের জিহ্বা প্রবঞ্চনার কথা বলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ধনী লোকেরা অত্যাচারী; তোমাদের অধিবাসীরা মিথ্যাবাদী এবং তাদের জিভ ছলনার কথা বলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাকার ধনবান্ লোকেরা দৌরাত্ম্যে পরিপূর্ণ, ও তন্নিবাসিগণ মিথ্যাকথা বলিয়াছে, তাহাদের মুখমধ্যে জিহ্বা প্রবঞ্চক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাকার ধনবান লোকেরা দৌরাত্ম্যে পরিপূর্ণ, ও তন্নিবাসিগণ মিথ্যা কথা বলিয়াছে, তাহাদের মুখমধ্যে জিহ্বা প্রবঞ্চক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ধনী লোকেরা অত্যাচারী, তোমরা মিথ্যাবাদী এবং তোমাদের মুখ ছলনার কথা বলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের ধনী লোকেরা জুলুমবাজ, তোমরা মিথ্যাবাদী এবং তোমাদের মুখ ছলনার কথা বলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই নগরের ধনবানেরা দৌরাত্ম্যে লিপ্ত, এখানকার অধিবাসীরা মিথ্যাবাদী, রসনা তাদের ছলনা-নিপুণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওই শহরের ধনী ব্যক্তিরা এখনও নিষ্ঠুর| ওই শহরের লোকেরা মিথ্যা কথা বলে! হ্যাঁ, ওরা প্রতারণাপূর্ণ কথা বলে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধনী লোকেরা হিংসায় পূর্ণ, সেখানকার লোকেরা মিথ্যাকথা বলেছে এবং তাদের মুখের মধ্যের জিভ বিশ্বাসঘাতক।