Micah 6:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য আমিও সাংঘাতিকভাবে তোমাকে প্রহার করেছি, তোমার গুনাহের দরুন তোমাকে ধ্বংস করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুতরাং, আমি তোমাদের পাপের জন্য ভীষণভাবে শাস্তি দেব ও তোমাদের ধ্বংস করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য আমিও সাংঘাতিকরূপে তোমাকে প্রহার করিয়াছি, তোমার পাপ প্রযুক্ত তোমাকে ধ্বংস করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য আমিও সাংঘাতিকরূপে তোমাকে প্রহার করিয়াছি, তোমার পাপ প্রযুক্ত তোমাকে ধ্বংস করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই আমি তোমাদের পাপের জন্য ভীষণভাবে শাস্তি দেব ও তোমাদের ধ্বংস করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আমি তোমাদের গুনাহের জন্য ভীষণভাবে শাস্তি দেব ও তোমাদের ধ্বংস করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই জন্যই আমি তোমাদের চরম দণ্ড দিয়েছি, পাপের জন্য ধ্বংস করেছি তোমাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেজন্য আমি তোমাদের শাস্তি দেওয়া শুরু করেছি| তোমাদের পাপের জন্য আমি তোমাদের ধ্বংস করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য আমিও তোমাকে ভয়ঙ্কর আঘাতে আঘাত করেছি, তোমার পাপের জন্য তোমায় ধ্বংস করেছি।