Micah 6:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আহার করবে, তবুও তৃপ্ত হবে না, কিন্তু তোমার মধ্যে ক্ষীণতা থাকবে; তুমি তোমার জিনিসপত্র রক্ষা করতে চাইবে কিন্তু তা রক্ষা করতে পারবে না; যা রক্ষা করবে, তা আমি তলোয়ার দ্বারা বিনষ্ট করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা খাবে কিন্তু তৃপ্ত হবে না; তোমাদের পেট তখনও খালি থাকবে। তোমরা সঞ্চয় করার চেষ্টা করবে কিন্তু হবে না, কারণ তোমরা যা কিছু রক্ষা করবে তা আমি তরোয়ালকে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আহার করিবে, তথাপি তৃপ্ত হইবে না, কিন্তু তোমার মধ্যে ক্ষীণতা থাকিবে; তুমি স্থানান্তর করিবে, কিন্তু কিছু বাঁচাইতে পারিবে না; যাহা বাঁচাইবে, তাহা আমি খড়্গকে দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আহার করিবে, তথাপি তৃপ্ত হইবে না, কিন্তু তোমার মধ্যে ক্ষীণতা থাকিবে; তুমি স্থানান্তর করিবে কিন্তু কিছু বাঁচাইতে পারিবে না; যাহা বাঁচাইবে, তাহা আমি খড়্গকে দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা খেয়ে তৃপ্ত হবে না; তোমাদের পেটে খিদে থেকে যাবে। তোমরা জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে কিন্তু কিছুই রক্ষা করতে পারবে না, কারণ তোমরা যদি বা কিছু রক্ষা কর তবে তা আমি যুদ্ধ এনে ধ্বংস করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা খেয়ে তৃপ্ত হবে না; তোমাদের পেটে খিদে থেকে যাবে। তোমরা জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে কিন্তু কিছুই রক্ষা করতে পারবে না, কারণ তোমরা যদি বা কিছু রক্ষা কর তবে তা আমি যুদ্ধ এনে ধ্বংস করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা আহার করবে, কিন্তু তৃপ্ত হবে না, মিটবে না তোমাদের ক্ষুধা।তোমরা পৃথক রাখবে, কিন্তু সঞ্চয় করতেপারবে না। যদিও বা কিছু সঞ্চয় কর, শত্রুরা লুট নেবে সব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা খাবে, কিন্তু তোমাদের পেট ভরবে না| তোমরা ক্ষুধার্ত এবং খালি অবস্থায় থাকবে| তোমরা লোকেদের নিরাপদ আশ্রয়ে আনার চেষ্টা করবে| কিন্তু তোমরা য়াদের রক্ষা করবে, লোকে তাদেরই তরবারির আঘাতে মেরে ফেলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা খাবে কিন্তু তৃপ্ত হবে না; তোমার মধ্যে খালিভাবটা থেকেই যাবে। তুমি মালপত্র অন্য জায়গায় রাখবে কিন্তু রক্ষা করতে পারবে না এবং যা কিছু তুমি রক্ষা করবে আমি তলোয়ারকে দেব।