Micah 6:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বীজ বপন করেও তুমি শস্য কাটতে পাবে না, জলপাই পেষণ করেও শরীরে তেল লেপন করতে পাবে না এবং আঙ্গুর মাড়াই করেও আঙ্গুর-রস পান করতে পাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা বীজ বুনবে কিন্তু ফসল কাটতে পারবে না; তোমরা জলপাই মাড়াই করবে কিন্তু তার তেল ব্যবহার করতে পারবে না, তোমরা দ্রাক্ষামাড়াই করবে কিন্তু তার রস পান করতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বীজ বুনিয়াও তুমি শস্য কাটিতে পাইবে না, জিতফল পেষণ করিয়াও গাত্রে তৈল লেপন করিতে পাইবে না, এবং দ্রাক্ষা নিষ্পীড়ন করিয়াও দ্রাক্ষারস পান করিতে পাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বীজ বুনিয়াও তুমি শস্য কাটিতে পাইবে না, জলপাই পেষণ করিয়াও গাত্রে তৈল লেপন করিতে পাইবে না, এবং দ্রাক্ষা নিষপীড়ন করিয়াও দ্রাক্ষারস পান করিতে পাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা বীজ বুনবে কিন্তু ফসল কাটতে পারবে না; তোমরা জলপাই মাড়াই করবে কিন্তু নিজে তার তেল ব্যবহার করতে পারবে না; তোমরা আংগুর মাড়াই করেও তার রস খেতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা বীজ বুনবে কিন্তু ফসল কাটতে পারবে না; তোমরা জলপাই মাড়াই করবে কিন্তু নিজে তার তেল ব্যবহার করতে পারবে না; তোমরা আংগুর মাড়াই করেও তার রস খেতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা বীজ বুনবে, কিন্তু গোলায় তোলার জন্য কিছুই পাবে না, তোমরা জলপাই পেষাই করবে, কিন্তু ব্যবহারের জন্য একটুও তেল পাবে না, তোমরা দ্রাক্ষা মাড়াই করবে কিন্তু একটুও সুরা পাবে না পানের জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তোমাদের বীজ বপন করবে; কিন্তু তোমরা খাদ্য সংগ্রহ করতে পারবে না| তোমরা তোমাদের জলপাই পিষে তেল বের করার চেষ্টা করবে, কিন্তু কোন তেল পাবে না| তোমরা তোমাদের দ্রাক্ষা দলাবে কিন্তু মিষ্টি দ্রাক্ষারস পান করার জন্য পর্যাপ্ত রস সংগ্রহ করতে পারবে না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি বীজ রোপণ করবে কিন্তু শস্য কাটবে না; তুমি জিতফল পিষবে কিন্তু নিজেকে তেল দিয়ে অভিষিক্ত করতে পারবে না; তুমি আঙ্গুর দলাবে কিন্তু কোন রস পান করতে পারবে না।