Micah 6:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে পর্বতমালা, হে দুনিয়ার অটল ভিত্তিমূলগুলো, তোমরা মাবুদের অভিযোগ শোন; কেননা তাঁর লোকদের সঙ্গে মাবুদের ঝগড়া হচ্ছে, তিনি ইসরাইলের সঙ্গে বিচার করছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে পর্বতসকল, সদাপ্রভুর অভিযোগ শোনো; হে পৃথিবীর চিরস্থায়ী ভিত্তিমূলগুলি, তোমরাও শোনো। তাঁর নিজের লোকদের বিরুদ্ধে সদাপ্রভুর কিছু বলার আছে; তিনি ইস্রায়েলীদের বিরুদ্ধে একটি অভিযোগ আনছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে পর্ব্বতগণ, হে পৃথিবীর অটল ভিত্তিমূল সকল, তোমরা সদাপ্রভুর বিবাদ-বাক্য শুন; কেননা আপন প্রজাগণের সহিত সদাপ্রভুর বিবাদ হইতেছে, তিনি ইস্রায়েলের সহিত বিচার করিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে পর্বতগণ, হে পৃথিবীর অটল ভিত্তিমূল সকল, তোমরা সদাপ্রভুর বিবাদ-বাক্য শুন; কেননা আপন প্রজাগণের সহিত সদাপ্রভুর বিবাদ হইতেছে, তিনি ইস্রায়েলের সহিত বিচার করিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে পাহাড়-পর্বত, তোমরা সদাপ্রভুর অভিযোগ শোন; হে পৃথিবীর চিরস্থায়ী ভিত্তিগুলো, তোমরাও শোন। এর কারণ তাঁর লোকদের বিরুদ্ধে সদাপ্রভুর কিছু বলবার আছে; তিনি ইস্রায়েলের বিরুদ্ধে একটা মামলা রুজু করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে পাহাড়-পর্বত, তোমরা মাবুদের অভিযোগ শোন; হে দুনিয়ার চিরস্থায়ী ভিত্তিগুলো, তোমরাও শোন। এর কারণ তাঁর বান্দাদের বিরুদ্ধে মাবুদের কিছু বলবার আছে; তিনি ইসরাইলের বিরুদ্ধে একটা মামলা রুজু করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে পর্বতশ্রেণী ও পৃথিবীর অটল স্তম্ভরাজি, তোমরাও শোন প্রভুর অভিযোগ, নিজ প্রজাবৃন্দের সঙ্গে প্রভুর বিরোধ ঘটেছে, তিনি বিতর্কে লিপ্ত হয়েছেন ইসরায়েলের সঙ্গে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর নিজের লোকেদের বিরুদ্ধে প্রভুর একটি অভিযোগ আছে| ওহে পর্বতরা, তোমরা প্রভুর অভিযোগ শোন| পৃথিবীর ভিত্তি সকল তোমরা প্রভুর কথা শোন| তিনি প্রমাণ করবেন যে, ইস্রায়েল ভুল করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা পাহাড়রা এবং তোমরা পৃথিবীর স্থায়ী ভিত্তি সব, সদাপ্রভুর অভিযোগ শোন। কারণ সদাপ্রভুর তাঁর নিজের লোকেদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং তিনি ইস্রায়েলের বিরুদ্ধে বিচার সভায় যুদ্ধ করবেন।”