Micah 6:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার লোকেরা, আমি তোমাদের কি করলাম? কিসে তোমাদেরকে ক্লান্ত করলাম? আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে আমার লোকেরা, আমি তোমাদের কি করেছি? কীভাবে আমি তোমাদের কষ্ট দিয়েছি? আমাকে উত্তর দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার প্রজালোক, আমি তোমার কি করিলাম? কিসে তোমাকে ক্লান্ত করিলাম? আমার বিরুদ্ধে সাক্ষ্য দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার প্রজালোক, আমি তোমার কি করিলাম? কিসে তোমাকে ক্লান্ত করিলাম? আমার বিরুদ্ধে সাক্ষ্য দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “হে আমার লোকেরা, আমি তোমাদের কি করেছি? কিভাবে আমি তোমাদের কষ্ট দিয়েছি? আমাকে উত্তর দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “হে আমার বান্দারা, আমি তোমাদের কি করেছি? কিভাবে আমি তোমাদের কষ্ট দিয়েছি? আমাকে জবাব দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার প্রজাবৃন্দ, আমি তোমাদের কি ক্ষতি করেছি? কিসে আমি তোমাদের বিরক্তি উৎপাদন করলাম? উত্তর দাও আমাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “আমার লোকেরা, আমাকে বলো আমি কি করেছি! আমি কি তোমাদের বিরুদ্ধে কোন ভুল কাজ করেছি? আমি কি তোমাদের জীবনকে খুব কঠিন করে তুলেছি? উত্তর দাও!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমার প্রজারা, আমি তোমাদের কি করেছি? কীভাবে তোমায় ক্লান্ত বা অবসন্ন করলাম? আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও!