Micah 6:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তো মিসর দেশ থেকে তোমাকে এনেছিলাম, গোলাম-গৃহ থেকে মুক্ত করেছিলাম এবং তোমাদের আগে মূসা, হারুন ও মরিয়মকে পাঠিয়েছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের মিশর দেশ থেকে বের করে এনেছি এবং দাসত্বের দেশ থেকে উদ্ধার করেছি। তোমাদের পরিচালনা করার জন্য আমি মোশি, হারোণ আর মরিয়মকে পাঠিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ত মিসর দেশ হইতে তোমাকে আনিয়াছিলাম, দাস-গৃহ হইতে মুক্ত করিয়াছিলাম, এবং তোমার অগ্রে মোশিকে, হারোণকে ও মরিয়মকে পাঠাইয়াছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ত মিসর দেশ হইতে তোমাকে আনিয়াছিলাম, দাস-গৃহ হইতে মুক্ত করিয়াছিলাম, এবং তোমার অগ্রে মোশিকে, হারোণকে ও মরিয়মকে পাঠাইয়াছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি, দাসের অবস্থা থেকে তোমাদের মুক্ত করেছি। তোমাদের সাহায্যের জন্য মোশি, হারোণ ও মরিয়মকে পাঠিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি, গোলামের অবস্থা থেকে তোমাদের মুক্ত করেছি। তোমাদের সাহায্যের জন্য মূসা, হারুন ও মরিয়মকে পাঠিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাদের মিশর থেকেউদ্ধার করে এনেছিলাম, দাসত্বের বন্ধন থেকে তোমাদের করেছিলাম মুক্ত। তোমাদের পরিচালনা করার জন্য আমি পাঠিয়েছিলাম মোশি, হারোণ আর মিরিয়মকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যে কাজগুলো করেছি তা তোমাদের বলবো! আমি তোমাদের কাছে মোশি, হারোণ এবং মরিয়মকে পাঠিয়েছিলাম| মিশর দেশ থেকে আমি তোমাদের নিয়ে এসেছিলাম, তোমাদের দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি মিশর দেশ থেকে তোমাদের বার করে নিয়ে এসেছিলাম এবং বন্দী ঘর থেকে উদ্ধার করেছিলাম। আমি মোশি, হারোণ ও মরিয়মকে তোমাদের কাছে পাঠিয়েছিলাম।