Micah 6:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার লোকেরা, একবার স্মরণ কর, মোয়াবের বাদশাহ্ বালাক কি মন্ত্রণা করেছিল ও বিয়োরের পুত্র বালাম তাকে কি উত্তর দিয়েছিল; শিটীম থেকে গিল্গল পর্যন্ত কি ঘটেছিল, স্মরণ কর, যেন তোমরা মাবুদের করা উদ্ধারের কাজগুলোর কথা জানতে পার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে আমার লোকেরা, স্মরণ করো মোয়াবের রাজা বালাক তোমাদের বিরুদ্ধে যে পরিকল্পনা করেছিল, এবং বিয়োরের পুত্র বিলিয়ম কি উত্তর দিয়েছিল। শিটিম থেকে গিল্গল পর্যন্ত তোমাদের যাত্রার কথা মনে করো, যেন তোমরা সদাপ্রভুর ধার্মিকতার কাজগুলি জানতে পারো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার প্রজালোক, একবার স্মরণ কর, মোয়াবের রাজা বালাক কি মন্ত্রণা করিয়াছিল, ও বিয়োরের পুত্র বিলিয়ম তাহাকে কি উত্তর দিয়াছিল; শিটীম অবধি গিল্গল পর্য্যন্ত [কি ঘটিয়াছিল, স্মরণ কর], যেন তোমরা সদাপ্রভুর ধর্ম্মক্রিয়া সকল জ্ঞাত হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার প্রজালোক, একবার স্মরণ কর, মোয়াবের রাজা বালাক কি মন্ত্রণা করিয়াছিল, ও বিয়োরের পুত্র বিলিয়ম তাহাকে কি উত্তর দিয়াছিল; শিটীম অবধি গিল্গল পর্যন্ত [কি ঘটিয়াছিল, স্মরণ কর], যেন তোমরা সদাপ্রভুর ধর্মক্রিয়া সকল জ্ঞাত হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার লোকেরা, মোয়াবের রাজা বালাক যে পরিকল্পনা করেছিল এবং বিয়োরের ছেলে বিলিয়ম কি উত্তর দিয়েছিল তা মনে করে দেখ। শিটীম থেকে গিল্গল পর্যন্ত তোমাদের যাত্রার কথা মনে কর যাতে তোমরা আমার করা উদ্ধারের কাজগুলো জানতে পার।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার বান্দারা, মোয়াবের বাদশাহ্ বালাক যে পরিকল্পনা করেছিল এবং বাউরের ছেলে বালাম কি জবাব দিয়েছিল তা মনে করে দেখ। শিটীম থেকে গিল্গল পর্যন্ত তোমাদের যাত্রার কথা মনে কর যাতে তোমরা আমার করা উদ্ধারের কাজগুলো জানতে পার।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার প্রজাবৃন্দ, স্মরণ কর তোমরা মোয়াবের রাজা বালাক কি চক্রান্ত করেছিল, বিয়োর-তনয় বালাম তাকেকি উত্তর দিয়েছিল, শিটিম থেকে গিলগল্ পর্যন্ত কি সবঘটনা ঘটেছিল, তাহলে তোমরা জানতে পারবে প্রভুর পরিত্রাণের ইতিহাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে আমার লোকেরা, মোয়াবের রাজা বালাকের মন্দ পরিকল্পনাগুলির কথা মনে কর| মনে কর, বিয়োরের পুত্র বিলিয়ম বালাককে কি বলেছিল| আকাসিয়া থেকে গিল্গলের মধ্যে কি সব ঘটেছিল তা মনে কর| ওই ব্যাপারগুলো মনে কর তাহলে তোমরা জানবে, প্রভুই ন্যায়!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার প্রজারা, মনে কর মোয়াব রাজা বালাক কি পরিকল্পনা করেছিল এবং বিয়োরের ছেলে বিলিয়ম তাকে কি উত্তর দিয়েছিল, যত তুমি শিটীম থেকে গিলগল যাবে, তত তুমি জানবে সদাপ্রভুর ধার্মিকতার কাজ ।”