Micah 6:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষ, যা ভাল, তা তিনি তোমাকে জানিয়েছেন; বস্তুত ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার আল্লাহ্র সঙ্গে চলাচল, এছাড়া মাবুদ তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে মানুষ, যা ভালো তা তো তিনি তোমাকে দেখিয়েছেন। সদাপ্রভু তোমার কাছ থেকে কী চাইছেন জানো? শুধুমাত্র এইটা যে, ন্যায্য কাজ করা ও ভালোবাসা এবং তোমার সদাপ্রভুর সঙ্গে নম্র হয়ে চলা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য, যাহা ভাল, তাহা তিনি তোমাকে জানাইয়াছেন; বস্তুতঃ ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য, যাহা ভাল, তাহা তিনি তোমাকে জানাইয়াছেন; বস্তুতঃ ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ওহে মানুষ, যা ভাল তা তো তিনি তোমাকে দেখিয়েছেন। ন্যায় কাজ করা, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে ভালবাসা আর তোমার ঈশ্বরের সংগে নম্রভাবে যোগাযোগ-সম্বন্ধ রক্ষা করা ছাড়া সদাপ্রভু তোমার কাছে আর কিছু চান না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ওহে মানুষ, যা ভাল তা তো তিনি তোমাকে দেখিয়েছেন। ন্যায় কাজ করা, আল্লাহ্র প্রতি বিশ্বস্ত থাকতে ভালবাসা আর তোমার আল্লাহ্র সংগে নম্রভাবে যোগাযোগ-সম্বন্ধ রক্ষা করা ছাড়া মাবুদ তোমার কাছে আর কিছু চান না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
না, হে মানব, কোনটি ভাল এবংপ্রভু পরমেশ্বর কি চান তোমাদের কাছে,সে কথা ব্যক্ত করেছেন। প্রভু পরমেশ্বর চান ন্যায্য আচরণ, অবিচল নিষ্ঠা এবং ঈশ্বরের সান্নিধ্যে নম্রভাবে জীবনযাপন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওহে মানুষ, প্রভু তোমাদের বলেছেন ভালো বলতে কি বোঝায়| সেইটিই প্রভু তোমাদের কাছ থেকে চাইছেন: অন্যান্য লোকেদের সঙ্গে ন্যায় আচরণ কর| দয়া এবং আনুগত্য ভালবাসো| তোমাদের ঈশ্বরের সঙ্গে নম্রভাবে বাস কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে মানুষ, তিনি তোমায় বলেছেন, যা ভালো এবং যা সদাপ্রভু তোমার কাছ থেকে চান, ন্যায্য আচরণ কর, দয়া বা অনুগ্রহকে ভালবাসো এবং নম্র ভাবে তোমার ঈশ্বরের সঙ্গে চল।