Micah 6:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের কণ্ঠস্বর নগরকে আহ্বান করছেন; তোমার নামকে ভয় করা প্রজ্ঞার বিষয়; হে বংশ সকল ও নগরের সমবেত লোকবৃন্দ শোন!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শোনো! সদাপ্রভু নগরের লোকদের ডাকছেন, আর তোমার নামের ভয় করা হল প্রজ্ঞা, “শাস্তির লাঠি এবং সেটিকে যিনি নিযুক্ত করেছেন তাঁর দিকে মনোযোগ দাও!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর রব নগরকে আহ্বান করিতেছে; আর প্রজ্ঞাবান্‌ তোমার নামের প্রতি দৃষ্টিপাত করিবে; তোমরা দণ্ড ও তন্নিরূপণকারিকে মান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর রব নগরকে আহ্বান করিতেছে; আর প্রজ্ঞাবান তোমার নামের প্রতি দৃষ্টিপাত করিবে; তোমরা দণ্ড ও তন্নিরূপণকারীকে মান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জ্ঞানী লোকেরা সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে। ঐ শোন, সদাপ্রভু শহরের লোকদের ডাকছেন। তিনি বলছেন, “তোমরা শাস্তির লাঠির দিকে ও যিনি সেটাকে নিযুক্ত করেছেন তাঁর দিকে মনোযোগ দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জ্ঞানী লোকেরা মাবুদকে ভয় করে। ঐ শোন, মাবুদ শহরের লোকদের ডাকছেন। তিনি বলছেন, “তোমরা শাস্তির লাঠির দিকে ও যিনি সেটাকে নিযুক্ত করেছেন তাঁর দিকে মনোযোগ দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের প্রতি সম্ভ্রমেই প্রকৃত প্রজ্ঞার উন্মেষ। নগরে ধ্বনিত হচ্ছে প্রভুর কণ্ঠ: ‘হে সমবেত নাগরিকবৃন্দ, তোমরা শোন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর রব শহরকে ডাক দিল| জ্ঞানী ব্যক্তিরা প্রভুর নামকে সম্মান করে| তাই, শাস্তির দণ্ডের প্রতি এবং যিনি দণ্ডটি ধরে থাকেন তাঁর প্রতি মনোযোগ দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর স্বর শহরের প্রতি ঘোষণা করছে, এমনকি এখন প্রজ্ঞাও তোমার নাম স্বীকার করবে, “লাঠির দিকে মনোযোগ দাও এবং তার দিকে যে সেটা রাখছে তার জায়গায়।