Micah 7:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা দেখে আমার বিদ্বেষিণী লজ্জায় আচ্ছন্ন হবে; সে তো আমাকে বলতো, ‘তোমার আল্লাহ্ মাবুদ কোথায়?’ আমি স্বচক্ষে তাকে দেখব; এখন সে পথের কাদার মত পদতলে দলিতা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমার শত্রুরা তা দেখবে এবং লজ্জিত হয়ে নিজেকে ঢাকবে, সে আমাকে বলেছিল, “তোমাদের ঈশ্বর সদাপ্রভু কোথায়?” আমি নিজের চোখে তার পতন দেখব; এমনকি রাস্তার কাদার মতো তাকে পা দিয়ে দলন করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা দেখিয়া আমার বিদ্বেষিণী লজ্জায় আচ্ছন্ন হইবে; সে ত আমাকে বলিত, ‘তোমার ঈশ্বর সদাপ্রভু কোথায়?’ আমি স্বচক্ষে তাহাকে দেখিব; এখন সে পথের কর্দ্দমের ন্যায় পদতলে দলিতা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা দেখিয়া আমার বিদ্বেষিণী লজ্জায় আচ্ছন্ন হইবে; সে ত আমাকে বলিত, ‘তোমার ঈশ্বর সদাপ্রভু কোথায়?’ আমি স্বচক্ষে তাহাকে দেখিব; এখন সে পথের কর্দমের ন্যায় পদতলে দলিতা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমাদের শত্রুরা তা দেখে ভীষণ লজ্জিত হবে। তারা তো আমাদের বলত, “তোমাদের ঈশ্বর সদাপ্রভু কোথায়?” কিন্তু আমাদের চোখ তাদের পতন দেখবে; এমন কি, রাস্তার কাদার মত তাদের পায়ে মাড়ানো হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমাদের শত্রুরা তা দেখে ভীষণ লজ্জিত হবে। তারা তো আমাদের বলত, “তোমাদের মাবুদ আল্লাহ্ কোথায়?” কিন্তু আমাদের চোখ তাদের পতন দেখবে; এমন কি, রাস্তার কাদার মত তাদের পায়ে মাড়ানো হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার শত্রুগণ এ সবই দেখবে, যে আমাকে বলেছিল, ‘কোথায় তোমার ঈশ্বর প্রভু?’ সে তখন মুখ ঢাকবে গভীর লজ্জায়। আমি দুচক্ষে নিরীক্ষণ করব তার দুর্দশা, সে তখন পথের কাদার মত হবে পদদলিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার শত্রুরা এটা দেখে লজ্জিত হবে| কারণ আমার সেই শত্রুরা আমাকে বলেছিল, “তোমার প্রভু ঈশ্বর কোথায়?” আমি তাকে নিয়ে মজা করব| রাস্তার কাদার মতো লোকেরা তার ওপর দিয়ে হেঁটে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমার শত্রুরা তা দেখবে এবং লজ্জা তাকে ঢেকে দেবে যে আমায় বলেছিল “কোথায় সদাপ্রভু তোমার ঈশ্বর?” আমার চোখ তাকে দেখবে; তাকে রাস্তায় পড়ে থাকা কাদার মত মাড়ানো হবে।