Micah 7:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন তোমার কাছে লোকেরা আসবে, আশেরিয়া ও মিসরের নগরগুলো থেকে, মিসর থেকে ফোরাত নদী পর্যন্ত, আর সমুদ্র থেকে সমুদ্র এবং পর্বত থেকে পর্বত পর্যন্ত আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন আসিরিয়া এবং মিশরের নগরগুলি থেকে লোকেরা তোমার কাছে আসবে, এমনকি মিশর থেকে ইউফ্রেটিস পর্যন্ত এবং এক সমুদ্র থেকে আর এক সমুদ্র পর্যন্ত, আর এক পাহাড় থেকে আর এক পাহাড় পর্যন্ত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন তোমার কাছে লোকেরা আসিবে, অশূর হইতে ও মিসরের নগর-সমূহ হইতে, মিসর হইতে [ফরাৎ] নদী পর্য্যন্ত, আর সমুদ্র হইতে সমুদ্র, এবং পর্ব্বত [হইতে] পর্ব্বত পর্য্যন্ত আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন তোমার কাছে লোকেরা আসিবে, অশূর হইতে ও মিসরের নগরসমূহ হইতে, মিসর হইতে [ফরাৎ] নদী পর্যন্ত, আর সমুদ্র হইতে সমুদ্র, এবং পর্বত [হইতে] পর্বত পর্যন্ত আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় আসিরিয়া ও মিসরের শহরগুলো থেকে লোকেরা তোমার কাছে আসবে; এমন কি, মিসর থেকে ইউফ্রেটিস নদী, এক সাগর থেকে আর এক সাগর ও এক পাহাড় থেকে আর এক পাহাড় পর্যন্ত লোকেরা আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় আশেরিয়া ও মিসরের শহরগুলো থেকে লোকেরা তোমার কাছে আসবে; এমন কি, মিসর থেকে ফোরাত নদী, এক সাগর থেকে আর এক সাগর ও এক পাহাড় থেকে আর এক পাহাড় পর্যন্ত লোকেরা আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন পূর্বদিকে আসিরিয়া, দক্ষিণে মিশর, ইউফ্রেটিস নদীর অঞ্চল, সুদূর সমুদ্র এবং বহুদূরস্থিত পর্বতের মাঝে যে বিস্তৃত অঞ্চল, তার অধিবাসীরা ফিরে আসবে তোমাদের কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার লোকেরা তোমার দেশে ফিরে আসবে| তারা অশূর থেকে এবং মিশরের শহরগুলি থেকে ফিরে আসবে| তোমার লোকেরা মিশর এবং ফরাৎ নদীর ওপার থেকে আসবে| তারা পশ্চিম দিকের সমুদ্র হতে এবং পূর্বদিকের পর্বত হতে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের তোমার লোকেরা আমার কাছে আসবে, তারা অশূর থেকে এবং মিশরের শহর থেকে আসবে, মিশর থেকে ফরাৎ নদী পর্যন্ত, সমুদ্র থেকে সমুদ্রে এবং পাহাড় থেকে পাহাড়ে।