Micah 7:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার পাঁচনী নিয়ে তোমার লোকদেরকে, স্বতন্ত্র বাসকারী তোমার অধিকারস্বরূপ পালকে, কর্মিলের মধ্যস্থিত অরণ্যে চরাও; আগেকার দিনে যেমন চরতো, তেমনি তারা বাশনে ও গিলিয়দে চরে বেড়াক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার লাঠি দিয়ে তোমার লোকেদের তত্ত্বাবধান করো, সেই পাল তোমার উত্তরাধিকার, যারা নিজেরা একা অরণ্যে বাস করে, উর্বর চারণভূমিতে। অনেক দিন আগে যেমন চরে বেড়াত তেমনি বাশনে ও গিলিয়দে তারা চরে খাক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন পাঁচনী লইয়া আপন প্রজাগণকে, স্বতন্ত্র বাসকারী আপনার অধিকারস্বরূপ পাল্কে, কর্মিলের মধ্যস্থিত অরণ্যে চরাও; পূর্ব্বকালে যেমন চরিত, তেমনি তাহারা বাশনে ও গিলিয়দে চরুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন পাঁচনী লইয়া আপন প্রজাগণকে, স্বতন্ত্র বাসকারী আপনার অধিকারস্বরূপ পাল্কে, কর্মিলের মধ্যস্থিত অরণ্যে চরাও; পূর্বকালে যেমন চরিত, তেমনি তাহারা বাশনে ও গিলিয়দে চরুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তুমি মুগুর হাতে তোমার লোকদের রাখালের মত চরাও। তারা তো তোমার নিজের পাল। তাদের চারদিকে উর্বর চারণ ভূমি থাকলেও তারা একা মরু-এলাকায় বাস করছে। অনেক দিন আগে যেমন চরত তেমনি করে তারা যেন বাশন ও গিলিয়দে চরে বেড়াতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তুমি মুগুর হাতে তোমার বান্দাদের রাখালের মত চরাও। তারা তো তোমার নিজের পাল। তাদের চারদিকে উর্বর চারণ ভূমি থাকলেও তারা একা মরুভূমিতে বাস করছে। অনেক দিন আগে যেমন চরত তেমনি করে তারা যেন বাশন ও গিলিয়দে চরে বেড়াতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তোমার মনোনীত প্রজাবৃন্দকে মেষপালকের মত তোমার যষ্টির সাহায্যে চরাও, এরা অরণ্যের তৃণক্ষেত্রে একাকী বিচরণ করছে পূর্বের মতই তুমি এদের বাশান ও গিলিয়দের শ্যামল চারণভূমিতে চরাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতএব দণ্ড দিয়ে তোমার লোকজনদের শাসন কর| শাসন কর তোমাদের অধিকারভুক্ত লোকজনদের| সেই পাল একাকী কর্ম্মিল পর্বতের মধ্যবর্তী বনে বাস করছে| সেই পাল আগে যেমন বাশন এবং গিলিয়দে বাস করত এখনও সেই দুটি জায়গাতেই বাস করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার লোকেদের তোমার লাঠি দিয়ে পালন কর, তোমার অধিকারের পালকে চরাও। যদিও তারা কর্মিলের পাহাড়ে একা বাস করছে, তাদের বাশনে ও গিলিয়দে চরতে দাও যেমন তারা প্রাচীনকালে চরতো।