Micah 7:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জাতিরা দেখে নিজেদের সমস্ত পরাক্রমের বিষয়ে লজ্জিত হবে; তারা মুখে হাত দেবে ও তাদের কান বধির হয়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জাতিগণ দেখবে ও লজ্জিত হবে, তাদের সমস্ত শক্তি থেকে তারা বঞ্চিত হবে। তারা নিজেদের মুখ হাত দিয়ে বন্ধ করবে, এবং তাদের কান বধির হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জাতিগণ দেখিয়া আপনাদের সমস্ত পরাক্রমের বিষয়ে লজ্জিত হইবে; তাহারা মুখে হস্ত দিবে, ও তাহাদের কর্ণ বধির হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জাতিগণ দেখিয়া আপনাদের সমস্ত পরাক্রমের বিষয়ে লজ্জিত হইবে; তাহারা মুখে হস্ত দিবে, ও তাহাদের কর্ণ বধির হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জাতিরা শক্তিশালী হলেও তোমার কাজ দেখে লজ্জিত হোক। তারা মুখে হাত দিক আর কান বন্ধ করে রাখুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জাতিরা শক্তিশালী হলেও তোমার কাজ দেখে লজ্জিত হোক। তারা মুখে হাত দিক আর কান বন্ধ করে রাখুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বজাতি তা দেখে নিজেদের ক্ষমতা সম্পর্কে লজ্জা অনুভব করবে, তারা দুহাতে মুখ ঢেকে নীরবে থাকবে, তাদের কান হবে বধির।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বহুজাতির লোকেরা সেই অলৌকিক ঘটনাগুলো প্রত্যক্ষ করবে এবং তারা লজ্জিত হবে| তারা প্রত্যক্ষ করবে যে তাদের “শক্তি” তুলনায় কিছুই নয়| তারা অবাক হয়ে যাবে এবং তাদের মুখে হাত দেবে| তারা কিছুই শুনতে চাইবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দেশ দেখবে এবং তাদের সমস্ত শক্তির জন্য লজ্জিত হবে। তারা তাদের হাত তাদের মুখে রাখবে; তাদের কান কলা হয়ে যাবে।