Micah 7:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা সাপের মত ধুলা চাটবে, তারা কাঁপতে কাঁপতে ভূমিস্থ কীটের মত নিজ নিজ গোপন স্থান থেকে বের হয়ে আসবে; তারা সভয়ে আমাদের আল্লাহ্ মাবুদের কাছে আসবে ও তোমাকে ভয় করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সাপের মতো ধুলো চাটবে, সেই প্রাণীদের মতো যারা সরীসৃপ। তারা ভয়ে কাঁপতে কাঁপতে তাদের গর্ত থেকে বেরিয়ে আসবে; তারা ভয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে আসবে, এবং তোমাকে ভয় করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা সর্পের ন্যায় ধূলা চাটিবে, তাহারা কাঁপিতে কাঁপিতে ভূমিস্থ কিঞ্চুলুকার ন্যায় আপন আপন গোপনীয় স্থান হইতে বাহির হইয়া আসিবে; তাহারা সভয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভুর নিকটে আসিবে ও তোমা হইতে ভীত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা সর্পের ন্যায় ধুলা চাটিবে, তাহারা কাঁপিতে কাঁপিতে ভূমিস্থ কীটের ন্যায় আপন আপন গোপনীয় স্থান হইতে বাহির হইয়া আসিবে; তাহারা সভয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভুর নিকটে আসিবে ও তোমা হইতে ভীত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সাপ ও অন্যান্য বুকে-হাঁটা প্রাণীদের মত ধুলা চাটুক। তাদের দুর্গ থেকে তারা কাঁপতে কাঁপতে তোমার কাছে, আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে বের হয়ে আসুক এবং তোমাকে ভয় করুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা সাপ ও অন্যান্য বুকে-হাঁটা প্রাণীদের মত ধুলা চাটুক। তাদের কেল্লা থেকে তারা কাঁপতে কাঁপতে তোমার কাছে, আমাদের মাবুদ আল্লাহ্র কাছে বের হয়ে আসুক এবং তোমাকে ভয় করুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সাপের মত ধূলি লেহন করবে, সরীসৃপের মত তারা কাঁপতে কাঁপতে বেরিয়ে আসবে নিজেদের আশ্রয় থেকে। তারা সন্ত্রস্ত হয়ে আমাদের ঈশ্বর প্রভুর কাছে আসবে এবং সম্ভ্রম জানাবে তাঁকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাপের মতো তারা ধূলোতে বুকে ভর দিয়ে যাবে| তারা ভয়ে কাঁপবে| তারা কীট পতঙ্গদের মতো তাদের গর্ত থেকে মাঠে বেরিয়ে আসবে এবং আমাদের প্রভু ঈশ্বরের কাছে এসে তারা তোমাদের ভয় ও সম্মান করবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সাপের মত ধূলো চাটবে, সেই প্রাণীদের মত যারা মাটিতে বুকে হেঁটে চলে। তারা তাদের গুহা থাকে বেরিয়ে আসবে ভয়ের সঙ্গে; তারা তোমার কাছে ভয়ের সঙ্গে আসবে, সদাপ্রভু আমাদের ঈশ্বর এবং তোমার জন্য তারা ভয় পাবে।