Micah 7:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কে তোমার মত আল্লাহ্‌?— অপরাধ ক্ষমাকারী ও আপন অধিকারের অবশিষ্টাংশের অধর্মের ক্ষমাকারী! তিনি চিরকাল ক্রোধ রাখেন না, কারণ তিনি দয়ায় প্রীত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কে তোমার মতো ঈশ্বর, যিনি তাঁর অধিকারভুক্ত অবশিষ্ট লোকদের পাপ ও অপরাধ ক্ষমা করেন? তুমি চিরকাল ক্রুদ্ধ হয়ে থেকো না কিন্তু দয়া দেখিয়ে আনন্দ পাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কে তোমার তুল্য ঈশ্বর? —অপরাধ ক্ষমাকারী, ও আপন অধিকারের অবশিষ্টাংশের অধর্ম্মের প্রতি উপেক্ষাকারি! তিনি চিরকাল ক্রোধ রাখেন না, কারণ তিনি দয়ায় প্রীত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কে তোমার তুল্য ঈশ্বর? অপরাধ ক্ষমাকারী, ও আপন অধিকারের অবশিষ্টাংশের অধর্মের প্রতি উপেক্ষাকারী! তিনি চিরকাল ক্রোধ রাখেন না, কারণ তিনি দয়ায় প্রীত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার মত ঈশ্বর আর কেউ নেই যিনি তাঁর বেঁচে থাকা লোকদের পাপ ও অন্যায় ক্ষমা করে দেন। তুমি চিরকাল ক্রোধ পুষে রাখ না বরং তোমার অটল ভালবাসা দেখাতে আনন্দ পাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার মত আল্লাহ্‌ আর কেউ নেই যিনি তাঁর বেঁচে থাকা লোকদের গুনাহ্‌ ও অন্যায় মাফ করে দেন। তুমি চিরকাল রাগ পুষে রাখ না বরং তোমার অটল মহব্বত দেখাতে আনন্দ পাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার মত এমন ঈশ্বর আর কে আছে যিনি অপরাধ ক্ষমা করেন, যিনি উপেক্ষা করেন তাঁর প্রজাদের অবশিষ্টাংশের সকল অধর্ম, যিনি চিরকাল ক্রোধ পোষণ করেন না, বরং অবিচল প্রেমের প্রকাশেই তাঁর পরম আনন্দ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার মতো ঈশ্বর আর কোথাও নেই| তুমি লোকেরা অপরাধ হরণ কর| যেসব লোক বেঁচে গেছে তাদের ঈশ্বর ক্ষমা করেন| তিনি চিরকালের জন্য রাগ করে থাকবেন না| কারণ তিনি বিশ্বস্ত থাকতে ইচ্ছা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার মত ঈশ্বর কে, তুমি যিনি পাপ দূর করে থাক, তুমি যিনি তোমার অবশিষ্ট লোকেদের অপরাধ এড়িয়ে যাও? তুমি চিরকাল রাগ রাখো না, কারণ তুমি আমাদের তোমার চুক্তির বিশ্বস্ততা দেখাতে ভালবাস।