Micah 7:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুনিয়া থেকে বিশ্বস্ত লোক উচ্ছিন্ন হয়েছে, মানুষের মধ্যে সরল লোক একেবারে নেই; সকলেই রক্তপাত করার জন্য ঘাঁটি বসায়; প্রত্যেকে আপন আপন ভাইকে জালে আটকাতে চেষ্টা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেশ থেকে ভক্তদের মুছে ফেলা হয়েছে; সৎলোক একজনও নেই। রক্তপাত করার জন্য সবাই ওৎ পেতে আছে; প্রত্যেকে তার নিজের জালে অন্যকে আটকাতে চায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পৃথিবী হইতে সাধু উচ্ছিন্ন হইয়াছে, মনুষ্যদের মধ্যে সরল লোক একেবারে নাই; সকলেই রক্তপাত করণার্থে ঘাঁটি বসায়; প্রত্যেক জন আপন আপন ভ্রাতাকে জালে বদ্ধ করিতে চেষ্টা পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পৃথিবী হইতে সাধু উচ্ছিন্ন হইয়াছে, মনুষ্যদের মধ্যে সরল লোক একেবারে নাই; সকলেই রক্তপাত করণার্থে ঘাঁটি বসায়; প্রত্যেক জন আপন আপন ভ্রাতাকে জালে বদ্ধ করিতে চেষ্টা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেশ থেকে ঈশ্বরভক্তদের মুছে ফেলা হয়েছে; সৎ লোক একজনও নেই। রক্তপাত করবার জন্য সবাই ওৎ পেতে আছে; প্রত্যেকে তার নিজের জালে অন্যকে আট্কাতে চায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেশ থেকে আল্লাহ্ভক্তদের মুছে ফেলা হয়েছে; সৎ লোক একজনও নেই। রক্তপাত করবার জন্য সবাই ওৎ পেতে আছে; প্রত্যেকে তার নিজের জালে অন্যকে আট্কাতে চায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সৎ ব্যক্তি লুপ্ত হয়েছে দেশ থেকে মানব সমাজে ন্যায়নিষ্ঠ কেউ নেই সকলেই ওৎ পেতে রয়েছে খুনোখুনির জন্য, পরস্পরকে ফাঁদে ফেলার চেষ্টা করছে প্রত্যেকেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি বলতে চাইছি, সব বিশ্বাসী লোকেরা চলে গেছে| এই দেশে আর কোন ভাল লোক পড়ে নেই| প্রত্যেক লোক অপরকে হত্য়া করার জন্য অপেক্ষা করছে| প্রত্যেক ব্যক্তি তার ভাইকে ফাঁদে ফেলার চেষ্টা করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধার্মিক লোক পৃথিবী থেকে ধ্বংস হয়েছে; লোকেদের মধ্যে আর কেউ নেই যে ন্যায়পরায়ণ। তারা প্রত্যেকে রক্ত ঝরানোর জন্য ঘাঁটি বেঁধে অপেক্ষা করছে; প্রত্যেকে তার নিজের ভাইকে জালে ধরার চেষ্টা করছে।