Micah 7:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি ইয়াকুবের জন্য সেই বিশ্বস্ততা ও ইব্রাহিমের জন্য সেই রহম সাধন করবে, যা পূর্বকাল থেকে আমাদের পিতৃপুরুষদের কাছে শপথ করেছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যাকোবের প্রতি বিশ্বস্ত থাকবে এবং অব্রাহামকে তোমার ভালোবাসা দেখাবে, যেমন তুমি আমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিশ্রুতি দিয়ে শপথ করেছিলে অনেক দিন আগে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যাকোবের নিমিত্ত সেই সত্য ও অব্রাহামের নিমিত্ত সেই দয়া সাধন করিবে, যাহা পূর্ব্বকাল হইতে আমাদের পিতৃপুরুষদের কাছে শপথ করিয়াছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যাকোবের নিমিত্ত সেই সত্য, ও অব্রাহামের নিমিত্ত সেই দয়া সাধন করিবে, যাহা পূর্বকাল হইতে আমাদের পিতৃপুরুষদের নিকটে শপথ করিয়াছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনেক অনেক দিন আগে তুমি আমাদের পূর্বপুরুষদের কাছে যেমন শপথ করেছিলে তেমনিভাবেই তুমি অব্রাহাম ও যাকোবের বংশের কাছে বিশ্বস্ত থাকবে এবং তোমার অটল ভালবাসা দেখাবে। ॥ভব
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনেক অনেক দিন আগে তুমি আমাদের পূর্বপুরুষদের কাছে যেমন কসম খেয়েছিলে তেমনিভাবেই তুমি ইব্রাহিম ও ইয়াকুবের বংশের কাছে বিশ্বস্ত থাকবে এবং তোমার অটল মহব্বত দেখাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতীতে আমাদের পূর্বপুরুষ অব্রাহাম ও যাকোবের কাছে তুমি করেছিলে যে অঙ্গীকার, তারই অনুসরণে তুমি আমাদের প্রতি প্রদর্শন করবে তোমার অবিচল অনন্ত প্রেম ও তোমার বিশ্বস্ততা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর যাকোবের প্রতি অটল থাকবেন| দয়া করে আপনি আপনার দয়া অব্রাহামকে দেখান যেমনটি আপনি বহু আগে আমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যাকোবকে সত্য এবং চুক্তির বিশ্বস্ততা আব্রাহামকে দেবে, যেমন তুমি প্রাচীনকালে আমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিজ্ঞা করেছিলে।