Micah 7:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যা মন্দ, সেই কাজ সযত্নে করার জন্য তাদের দুই হাতই ব্যতিব্যস্ত; কর্মকর্তা অর্থ চায়, বিচারকর্তা উপহার গ্রহণে প্রস্তুত; এবং বড় মানুষ আপন প্রাণের নাফরমানী মুখে ব্যক্ত করে; তারা তা জালের মত বুনে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্কর্ম করার জন্য দু-হাতই দক্ষ; শাসকেরা উপহার দাবি করে, বিচারকেরা ঘুস নেয়, ক্ষমতাশালীরা তাদের ইচ্ছা প্রকাশ করে, তারা একসঙ্গে চক্রান্ত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহা মন্দ, তাহা সযত্নে করিবার জন্য তাহাদের উভয় হস্ত ব্যতিব্যস্ত; অধ্যক্ষ অর্থ চাহে, বিচারকর্ত্তা উপহার গ্রহণে প্রস্তুত; এবং বড় মানুষ আপন প্রাণের দুষ্টতা মুখে ব্যক্ত করে; তাহারা তাহা জালবৎ বুনে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহা মন্দ, তাহা সযত্নে করিবার জন্য তাহাদের উভয় হস্ত ব্যতিব্যস্ত; অধ্যক্ষ অর্থ চাহে, বিচারকর্তা উপহার গ্রহণে প্রস্তুত; এবং বড় মানুষ আপন প্রাণের দুষ্টতা মুখে ব্যক্ত করে; তাহারা তাহা জালবৎ বুনে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্যায় কাজ করতে তাদের দু’হাতই পাকা। নেতারা উপহার দাবি করে, বিচারকেরা ঘুষ খায়, বড় লোকেরা যা চায় তা জানিয়ে দেয়; তারা সবাই একসংগে ষড়যন্ত্র করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্যায় কাজ করতে তাদের দু’হাতই পাকা। নেতারা উপহার দাবি করে, বিচারকেরা ঘুষ খায়, বড় লোকেরা যা চায় তা জানিয়ে দেয়; তারা সবাই একসংগে ষড়যন্ত্র করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুনিপুণভাবে দুষ্কর্ম করার জন্য তাদের হাত দুটি সর্বদাই অস্থির, প্রশাসক ও বিচারকেরা লালায়িত উৎকোচের জন্য, কর্তাব্যক্তিরা ব্যক্ত করছে স্বচ্ছন্দে, তাদের অন্তরের কু-অভিলাষ, সকলে মিলে এভাবেই জাল বুনে চলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকেরা এখন দুহাতেই খারাপ কাজ করতে দক্ষ| উঁচু পদস্থ কর্মচারীরা এখন ঘুষ চাইছে| বিচারকরা আদালতে তাদের মত পরিবর্তনের জন্য টাকা নিচ্ছে| “গণমান্য নেতারা” ভালো এবং ন্যায় মতামত দেয় না| তারা যা কিছু ইচ্ছা করে সেটাই করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের দুই হাত ক্ষতি করার জন্য খুব ভালো, শাসকরা টাকা চায়, বিচারক ঘুষ নেওয়ার জন্য তৈরী এবং শক্তিশালী মানুষ বলছে অন্যকে সে কি পেতে চায়। এই ভাবে তারা একসঙ্গে চক্রান্ত করে।