Micah 7:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের মধ্যে যে ব্যক্তি উত্তম, সে কাঁটাঝোপের মত; আর যে অতি সরল, সে কাঁটাযুক্ত বেড়া থেকেও মন্দ; তোমার প্রহরীদের দিন, তোমার সমুচিত দণ্ড, আসছে; এখনই তাদের ব্যাকুল হবার সময়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মধ্যে সব থেকে ভালো লোকেরা কাঁটাঝোপের মতো, সবচেয়ে সৎলোকেরা কাঁটাগাছের বেড়ার চেয়েও খারাপ। তোমার কাছে ঐশ্বরিক দণ্ডের দিন এসে গেছে, যেদিন তোমার প্রহরীরা ঘোষণা করবে। এখনই তোমাদের বিশৃঙ্খল হওয়ার সময়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের মধ্যে যে ব্যক্তি উত্তম, সে শ্যাকুলের ন্যায়; আর যে অতি সরল, সে কন্টকময় বেড়া হইতে [মন্দ]; তোমার প্রহরিগণের দিন, তোমার সমুচিত দণ্ড, আসিতেছে; এখন তাহাদের ব্যাকুলতা জন্মিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের মধ্যে যে ব্যক্তি উত্তম, সে শ্যাকুলের ন্যায়; আর যে অতি সরল, সে কণ্টকময় বেড়া হইতে [মন্দ]; তোমার প্রহরিগণের দিন, তোমার সমুচিত দণ্ড, আসিতেছে; এখন তাহাদের ব্যাকুলতা জন্মিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের মধ্যে সবচেয়ে ভাল লোকেরা কাঁটাঝোপের মত, সবচেয়ে সৎ লোকেরা কাঁটা গাছের বেড়ার চেয়েও খারাপ। তোমাদের পাহারাদারদের ঘোষণা করা দিন, তোমাদের শাস্তির দিন এসে পড়েছে। এখনই তোমাদের বুদ্ধিহারা হওয়ার সময়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের মধ্যে সবচেয়ে ভাল লোকেরা কাঁটাঝোপের মত, সবচেয়ে সৎ লোকেরা কাঁটা গাছের বেড়ার চেয়েও খারাপ। তোমাদের পাহারাদারদের ঘোষণা করা দিন, তোমাদের শাস্তির দিন এসে পড়েছে। এখনই তোমাদের বুদ্ধিহারা হওয়ার সময়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদের মধ্যে যে ভাল, সে হচ্ছে কাঁটাগাছের মত, সবচেয়ে যে ন্যায়নিষ্ঠ সে যেন তুচ্ছ কাঁটার বেড়া। প্রহরীস্বরূপ প্রবক্তা নবীদের মাধ্যমে প্রভু পরমেশ্বর যেমন বলেছিলেন ইসরায়েলীদের, ঠিক সেই ভাবেই ঘনিয়ে এসেছে তাদের দণ্ডের দিন। তাদের মাঝে এখন দেখা দিয়েছে বিভ্রান্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমনকি তাদের মধ্যে যে সবচেয়ে ভাল সেও জট পাকানো কাঁটা ঝোপের চেয়ে অনেক বেশী প্যাঁচালো| ভাববাদীরা বলেছিল যে এই দিনটি আসবে; তোমাদের পাহারাদারদের দিন এসে গেছে| এখন তোমরা শাস্তি পাবে! এখন তোমরা বিভ্রান্ত হয়ে যাবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মধ্যে সব থেকে ভাল যে সে কাঁটা ঝোপের মত, সব থেকে ন্যায়পরায়ণ লোকও কাঁটার বেড়ার মতন। তোমাদের প্রহরীদের মাধ্যমে এই দিনের কথা আগেই বলা হয়েছিল, তোমাদের শাস্তির দিন। এখন তাদের বিভ্রান্তি এসে উপস্থিত।