Micah 7:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা বন্ধুর উপর বিশ্বাস করো না; আত্মীয়ের উপরও বিশ্বাস স্থাপন করো না; তোমার বক্ষঃস্থলে শয়নকারিণী স্ত্রীর কাছেও কথা বলতে সতর্ক হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের প্রতিবেশীদের বিশ্বাস করো না; তোমাদের মিত্রদের উপরও নির্ভর করো না। যে স্ত্রী তোমার বুকের মধ্যে শুয়ে থাকে তার কাছে সাবধানতার সঙ্গে কথা বোলো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা সখাতে প্রত্যয় করিও না; আত্মীয়েতেও বিশ্বাস করিও না; তোমার বক্ষঃস্থলে শয়নকারিণী স্ত্রীর কাছেও আপন মুখের দ্বার রক্ষা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সখাতে প্রত্যয় করিও না; আত্মীয়েতেও বিশ্বাস করিও না; তোমার বক্ষঃস্থলে শয়নকারিণী স্ত্রীর কাছেও আপন মুখের দ্বার রক্ষা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন প্রতিবেশীর উপর ভরসা কোরো না, কোন বন্ধুর উপর বিশ্বাস স্থাপন কোরো না; এমন কি, যে স্ত্রী তোমার বুকের মধ্যে শুয়ে থাকে তার কাছে কথা বলতে সাবধান হোয়ো,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন প্রতিবেশীর উপর ভরসা কোরো না, কোন বন্ধুর উপর বিশ্বাস স্থাপন কোরো না; এমন কি, যে স্ত্রী তোমার বুকের মধ্যে শুয়ে থাকে তার কাছে কথা বলতে সাবধান হোয়ো,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা কারও উপর আস্থা রেখো না, ভরসা করো না, বন্ধুবান্ধবের উপর, তোমাদের প্রিয়তম পত্নীর কাছেও মুখ বন্ধ করে রেখো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের প্রতিবেশীকে বিশ্বাস করো না! বন্ধুকে বিশ্বাস করো না! এমনকি তোমাদের স্ত্রীদের সঙ্গে ও খোলাখুলিভাবে কথা বলো না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কোন প্রতিবেশীকে বিশ্বাস কর না; কোন বন্ধুর উপর ভরসা কর না। তুমি কি বলছ সে বিষয়ে সাবধান হও, এমনকি সেই স্ত্রী যে তোমার হাতের ওপর শুয়ে থাকে।