Micah 7:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার বিদ্বেষিণী, আমার বিরুদ্ধে আনন্দ করো না; পড়ে গেলেও আমি উঠবো, অন্ধকারে বসে থাকলেও মাবুদ হবেন আমার আলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে আমার শত্রু, আমাকে নিয়ে খুশি হোয়ো না! আমি পড়ে গেলেও, আমি আবার উঠব। যদি আমি অন্ধকারেও বসি, সদাপ্রভু আমার জ্যোতি হবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার বিদ্বেষিণি, আমার বিরুদ্ধে আনন্দ করিও না; পতিত হইলেও আমি উঠিব, অন্ধকারে বসিলেও সদাপ্রভু আমার আলোকস্বরূপ হইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার বিদ্বেষিণী, আমার বিরুদ্ধে আনন্দ করিও না; পতিত হইলেও আমি উঠিব, অন্ধকারে বসিলেও সদাপ্রভু আমার আলোকস্বরূপ হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমাদের শত্রু, আমাদের দুর্দশা দেখে আনন্দ কোরো না। আমরা পড়ে গেলেও আবার উঠব। অন্ধকারে বসে থাকলেও সদাপ্রভু হবেন আমাদের আলো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমাদের শত্রু, আমাদের দুর্দশা দেখে আনন্দ কোরো না। আমরা পড়ে গেলেও আবার উঠব। অন্ধকারে বসে থাকলেও মাবুদ হবেন আমাদের আলো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার বৈরী, আমার বিপক্ষে করো না উল্লাস, আমার পতন হলেও আমি উঠে দাঁড়াব, অন্ধকারে বাস করলেও প্রভুই হবেন আমার আলোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার পতন হয়েছে কিন্তু শত্রু আমাকে নিয়ে উপহাস করো না! আমি আবার উঠবো| এখন আমি অন্ধকারে বসে আছি| কিন্তু প্রভু আমার জন্য আলোকস্বরূপ হবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার শত্রুরা, আমার নিয়ে আনন্দ কর না। আমি পড়ে যাওয়ার পরে, আমি আবার উঠব। যখন আমি অন্ধকারে বসি, সদাপ্রভু আমার জন্য আলোর মত হবেন।