Micah 7:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মাবুদের ক্রোধ বহন করবো, কারণ আমি তাঁর বিরুদ্ধে গুনাহ্‌ করেছি; শেষে তিনি আমার বিবাদে পক্ষ অবলম্বন করে আমার বিচার নিষ্পত্তি করবেন; তিনি আমাকে বের করে আলোতে আনবেন, আমি তাঁর ধর্মশীলতা দর্শন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি, তাই আমি তাঁর ক্রোধ বহন করছি, যতক্ষণ না তিনি আমাদের পক্ষে কথা বলেন এবং আমার উদ্দেশ্য সমর্থন করেন। তিনি আমাকে জ্যোতিতে নিয়ে আসবেন; আমি তাঁর ধার্মিকতা দেখব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সদাপ্রভুর ক্রোধ বহন করিব, কারণ আমি তাঁহার বিরুদ্ধে পাপ করিয়াছি; শেষে তিনি আমার বিবাদে পক্ষবাদী হইয়া আমার বিচার নিষ্পত্তি করিবেন; তিনি আমাকে বাহির করিয়া আলোকে আনিবেন, আমি তাঁহার ধর্ম্মশীলতা দর্শন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সদাপ্রভুর ক্রোধ বহন করিব, কারণ আমি তাঁহার বিরুদ্ধে পাপ করিয়াছি; শেষে তিনি আমার বিবাদে পক্ষবাদী হইয়া আমার বিচার নিষপত্তি করিবেন; তিনি আমাকে বাহির করিয়া আলোকে আনিবেন, আমি তাঁহার ধর্মশীলতা দর্শন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন আমরা সদাপ্রভুর ক্রোধ বহন করছি, কারণ আমরা তাঁর বিরুদ্ধে পাপ করেছি, কিন্তু শেষে তিনি আমাদের পক্ষে কথা বলে আমাদের অধিকার প্রতিষ্ঠা করবেন। তিনি আমাদের আলোতে বের করে আনবেন আর আমরা তাঁর ন্যায়বিচার দেখতে পাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন আমরা মাবুদের রাগ বহন করছি, কারণ আমরা তাঁর বিরুদ্ধে গুনাহ্‌ করেছি, কিন্তু শেষে তিনি আমাদের পক্ষে কথা বলে আমাদের অধিকার প্রতিষ্ঠা করবেন। তিনি আমাদের আলোতে বের করে আনবেন আর আমরা তাঁর ন্যায়বিচার দেখতে পাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর ক্রোধ আমি সহ্য করব, কেননা আমি পাপ করেছি তাঁর বিরুদ্ধে, পরিশেষে তিনিই আমার পক্ষ অবলম্বন করবেন, ন্যায়বিচার সম্পন্ন করবেন আমার পক্ষে। তিনিই আমাকে আলোকে উত্তীর্ণ করবেন, প্রত্যক্ষ করব আমি তাঁরই সাধিত পরিত্রাণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর বিরুদ্ধে আমি পাপ করেছিলাম| তাই তিনি আমার প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন| কিন্তু তিনি আদালতে আমার জন্য আমার মামলায় তর্ক করবেন| তিনি আমায় নির্দোষ প্রমাণ করবেন এবং আমাকে আলোয় নিয়ে আসবেন| আমি তাঁর ন্যায়পরায়ণতা দেখব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি, আমি তাঁর রাগ বয়ে বেড়াব যতক্ষণ না তিনি আমার বিষয় নজরদেন এবং আমার পক্ষে বিচার কার্যকারী করেন। তিনি আমায় আলোয় নিয়ে আসবেন এবং আমি তাঁকে দেখব তিনি আমায় উদ্ধার করছেন তাঁর ধার্ম্মিকতায়।