Nahum 1:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা, কাঁটার মত জড়িত থাকলে ও মদ্যপানে মাতাল হলেও, তারা শুকনো খড়ের মত নিঃশেষে আগুনে পুড়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা কাঁটাঝোপে আটকে যাবে এবং মদের নেশায় মাতাল হবে; শুকনো নাড়ার মতো তারা ক্ষয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা, জড়িত কন্টকের ন্যায় ও মদ্যপানে আর্দ্র হইলেও, তাহারা শুষ্ক খড়ের ন্যায় নিঃশেষে অগ্নি-ভক্ষিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা, জড়িত কণ্টকের ন্যায় ও মদ্যপানে আর্দ্র হইলেও, তাহারা শুষ্ক খড়ের ন্যায় নিঃশেষে অগ্নিভক্ষিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা কাঁটার মধ্যে জড়িয়ে যাবে এবং মদ খেয়ে মাতাল হবে; তোমরা নাড়ার মত পুড়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা কাঁটার মধ্যে জড়িয়ে যাবে এবং মদানো রস খেয়ে মাতাল হবে; তোমরা নাড়ার মত পুড়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাঁটা ঝোপের জঞ্জালের মত, শুকনো খড়ের মত তারা পুড়ে ছাই হয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা একটি পাত্রের নীচে পুড়ছে এমন একটি কাঁটাঝোপের মত সম্পূর্ণভাবে ধ্বংস হবে| শুকনো আগাছাগুলি যে ভাবে তাড়াতাড়ি আগুনে পুড়ে যায়, সেই ভাবেই তোমরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারা কাঁটাঝোপের মধ্যে জড়িয়ে যাবে এবং মদ্যপানে মাতাল হবে; তারা শুকনো খড়ের মত আগুনে পুড়ে যাবে।