Nahum 1:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে নিনেভে, এক জন তোমা থেকে উৎপন্ন হয়েছে, যে মাবুদের বিরুদ্ধে কুকল্পনা করছে, যে পাষণ্ডতায় মন্ত্রণা দেয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে নীনবী, এমন একজন তোমার মধ্যে থেকে বেরিয়ে এসেছে যে সদাপ্রভুর বিরুদ্ধে অনিষ্টের চক্রান্ত করে এবং দুষ্ট পরিকল্পনা উদ্ভাবন করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[হে নীনবি,] এক জন তোমা হইতে উৎপন্ন হইয়াছে, যে সদাপ্রভুর বিরুদ্ধে কুকল্পনা করিতেছে, যে পাষণ্ডতার মন্ত্রণা দেয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[হে নীনবী,] একজন তোমা হইতে উৎপন্ন হইয়াছে, যে সদাপ্রভুর বিরুদ্ধে কুকল্পনা করিতেছে, যে পাষণ্ডতার মন্ত্রণা দেয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের মধ্য থেকে এমন একজন বের হয়ে এসেছে যে সদাপ্রভুর বিরুদ্ধে কুমতলব করছে ও মন্দের পরামর্শ দিচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মধ্য থেকে এমন একজন বের হয়ে এসেছে যে মাবুদের বিরুদ্ধে কুমতলব করছে ও খারাপীর পরামর্শ দিচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের মাঝে একজনের উদ্ভব হয়েছে সে প্রভুর বিরুদ্ধে চক্রান্ত করছে এবং দুষ্কর্মের মন্ত্রণা দিচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অশূরীয়, একজন ব্যক্তি তোমার কাছ থেকে এসেছে| সে প্রভুর বিরূদ্ধে অন্যায় ষড়যন্ত্র করেছিল এবং খারাপ উপদেশ দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে নীনবী তোমাদের মধ্যে থেকে এমন একজন বের হয়ে এসেছে যে সদাপ্রভুর বিরুদ্ধে মন্দ চিন্তা করছে ও মন্দ পরামর্শ দিচ্ছে।