Nahum 1:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, পূর্ণশক্তি ও বহুসংখ্যক হলেও তারা অমনি ছিন্ন হবে এবং বাদশাহ্ অতীত হবে। হে এহুদা, আমি তোমাকে নত করেছি, আর নত করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু একথাই বলেন: “যদিও তারা বন্ধুত্ব করেছে ও সংখ্যায় তারা অনেক, তাও তারা ধ্বংস হয়ে মারা যাবে। হে যিহূদা, আমি যদিও তোমাকে দুর্দশাগ্রস্ত করেছিলাম, আমি আর তোমাকে নিগৃহীত করব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, পূর্ণশক্তি ও বহুসংখ্যক হইলেও তাহারা অমনি ছিন্ন হইবে, এবং [রাজা] অতীত হইবে। [হে যিহূদা,] আমি তোমাকে নত করিয়াছি, আর নত করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, পূর্ণশক্তি ও বহুসংখ্যক হইলেও তাহারা অমনি ছিন্ন হইবে, এবং [রাজা] অতীত হইবে। [হে যিহূদা,] আমি তোমাকে নত করিয়াছি, আর নত করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “হে যিহূদা, যদিও আসিরিয়েরা শক্তিতে পূর্ণ এবং অসংখ্য তবুও তাদের মেরে ফেলা হবে। আমি তোমাকে দুঃখ দিয়েছি সত্যি, কিন্তু আর দুঃখ দেব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “হে এহুদা, যদিও আশেরীয়রা শক্তিতে পূর্ণ এবং অসংখ্য তবুও তাদের মেরে ফেলা হবে। আমি তোমাকে দুঃখ দিয়েছি সত্যি, কিন্তু আর দুঃখ দেব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু প্রভু ইসরায়েলকে বলছেনঃ আসিরীয়েরা শক্তিশালী ও সংখ্যায় বিপুল হলেও উচ্ছিন্ন হবে, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে।হে ইসরায়েল, আমি তোমাদের অনেক যন্ত্রণা দিয়েছি, আর যন্ত্রণা দেব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর যিহূদাকে এই কথাগুলি বলেছিলেন: অশূরীয়র লোকদের পুরো সামরিক শক্তি আছে| তাদের বহু সৈন্য আছে কিন্তু তাদের সবাইকে কেটে ফেলা হবে| তারা সবাই শেষ হয়ে যাবে| আমার লোকরা, আমি তোমাদের যন্ত্রণা দিচ্ছি, কিন্তু আমি তোমাদের আর কষ্ট ভোগ করতে দেব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, “যদিও তারা শক্তিতে পরিপূর্ণ এবং অসংখ্য তবুও তাদের ছিন্ন করা হবে। তাদের লোকেরা আর থাকবে না। কিন্তু তুমি, যিহূদা, যদিও আমি তোমাকে নত করেছি কিন্তু আর নত করব না।