Nahum 1:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ স্বগৌরব-রক্ষণে উদ্যোগী আল্লাহ্, তিনি প্রতিফলদাতা; মাবুদ প্রতিফলদাতা ও ক্রোধশালী; মাবুদ তাঁর বিরুদ্ধবাদীদের প্রতিফল দেন, আপন দুশমনদের জন্য ক্রোধ সঞ্চয় করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু ঈর্ষান্বিত এবং প্রতিফলদাতা ঈশ্বর; সদাপ্রভু প্রতিশোধ নেন এবং তিনি ক্রোধে পরিপূর্ণ। সদাপ্রভু তাঁর শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেন এবং তাঁর প্রতিপক্ষদের বিরুদ্ধে তাঁর ক্রোধ ঢেলে দেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু স্বগৌরব-রক্ষণে উদ্যোগী ঈশ্বর, তিনি প্রতিফলদাতা; সদাপ্রভু প্রতিফলদাতা ও ক্রোধশালী; সদাপ্রভু আপন বিপক্ষগণকে প্রতিফল দেন, আপন শত্রুগণের জন্য ক্রোধ সঞ্চয় করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু স্বগৌরব-রক্ষণে উদ্যোগী ঈশ্বর, তিনি প্রতিফলদাতা; সদাপ্রভু প্রতিফলদাতা ও ক্রোধশালী; সদাপ্রভু আপন বিপক্ষগণকে প্রতিফল দেন, আপন শত্রুগণের জন্য ক্রোধ সঞ্চয় করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু এমন ঈশ্বর যিনি তাঁর পাওনা ভক্তি চান ও প্রতিফল দেন; সদাপ্রভু প্রতিশোধ নেন ও তিনি ক্রোধে পরিপূর্ণ। সদাপ্রভু তাঁর বিপক্ষদের উপরে প্রতিশোধ নেন এবং তাঁর শত্রুদের জন্য তাঁর ক্রোধ জমা করে রাখেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ এমন আল্লাহ্ যিনি তাঁর পাওনা এবাদত চান ও প্রতিফল দেন; মাবুদ প্রতিশোধ নেন ও তিনি রাগে পরিপূর্ণ। মাবুদ তাঁর বিপক্ষদের উপরে প্রতিশোধ নেন এবং তাঁর শত্রুদের জন্য তাঁর রাগ জমা করে রাখেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর অদ্বিতীয়, কোন প্রতিদ্বন্দ্বীকে তিনি সহ্য করেন না। যারা তাঁর বিরোধিতা করে, তিনি তাদের শাস্তি দেন, শত্রুদের উপর প্রতিশোধ নেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু হচ্ছেন ঈর্ষাপরায়ণ ঈশ্বর| প্রভু দোষী ব্যক্তিদের শাস্তি দেন| শত্রুদের ওপর তাঁর ক্রোধ বজায় থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর; সদাপ্রভু প্রতিফলদাতা ও তিনি ক্রোধে পূর্ণ। সদাপ্রভু তাঁর বিপক্ষদের উপরে প্রতিফল দেন এবং তাঁর শত্রুদের উপর ক্রোধ বজায় রাখেন।