Nahum 1:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ ক্রোধে ধীর ও পরাক্রমে মহান এবং তিনি অবশ্য গুনাহ্‌র দণ্ড দেন; ঘূর্ণিবাতাস ও ঝড় মাবুদের পথ, মেঘ তাঁর পদধূলি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর ক্রোধে ধীর কিন্তু পরাক্রমে মহান; সদাপ্রভু দোষীদের অদণ্ডিত অবস্থায় ছেড়ে দেবেন না। ঘূর্ণিঝড় ও ঝটিকাই তাঁর পথ, ও মেঘরাশি তাঁর পদধূলি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু ক্রোধে ধীর ও পরাক্রমে মহান্‌, এবং তিনি অবশ্য [পাপের] দণ্ড দেন; ঘূর্ণ্যবায়ু ও ঝড় সদাপ্রভুর পথ, মেষ তাঁহার পদধূলি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু ক্রোধে ধীর ও পরাক্রমে মহান, এবং তিনি অবশ্য [পাপের] দণ্ড দেন; ঘূর্ণবায়ু ও ঝড় সদাপ্রভুর পথ, মেঘ তাঁহার পদধূলি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু সহজে অসন্তুষ্ট হন না এবং তিনি শক্তিতে মহান; দোষীকে তিনি শাস্তি না দিয়ে ছেড়ে দেন না। তাঁর পথ ঘূর্ণিবাতাস ও ঝড়ের মধ্যে থাকে, আর মেঘ হল তাঁর পায়ের ধুলা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ সহজে রাগ করেন না এবং তিনি কুদরতে মহান; দোষীকে তিনি শাস্তি না দিয়ে ছেড়ে দেন না। তাঁর পথ ঘূর্ণিবাতাস ও ঝড়ের মধ্যে থাকে, আর মেঘ হল তাঁর পায়ের ধুলা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বর সহজে ক্রুদ্ধ হন না, মহাশক্তিশালী তিনি, অপরাধী তাঁর কাছে রেহাই পায় না। তাঁর পদক্ষেপে ওঠে ঘূর্ণিঝড়, আকাশ ভরে যায় ধূলিমেঘে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ধৈর্য্যশীল| কিন্তু তিনি খুবই শক্তিশালী! প্রভু দোষী ব্যক্তিদের শাস্তি দেবেন| তিনি তাদের মুক্ত হয়ে চলে যেতে দেবেন না| প্রভু খারাপ লোকদের শাস্তি দেবার জন্য আসছেন| তিনি তাঁর ক্ষমতা দেখাবার জন্য ঘূর্নী হাওয়া এবং ঝড় ব্যবহার করবেন| প্রভু মেঘমালার ওপর দিয়ে হাঁটেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু ক্রোধে ধীর এবং শক্তিতে মহান এবং তিনি শত্রুদের দোষী সাবস্ত করেন। সদাপ্রভু নিজের পথ তৈরী করেন ঘূর্ণিবাতাস ও ঝড়ের মধ্যে এবং মেঘ তাঁর পায়ের ধূলো।