Nahum 1:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি সমুদ্রকে তিরস্কার করেন, শুকিয়ে ফেলেন, নদ-নদীগুলো পানিশূন্য করেন; বাশন ও কর্মিল ম্লান হয়, আর লেবাননের পুষ্প ম্লান হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি র্ভৎসনা করে সমুদ্রকে শুকনো করে দেন; তিনি সব নদনদী জলশূন্য করে দেন। বাশন ও কর্মিল শুকিয়ে যায় এবং লেবাননের ফুলগুলিও ম্লান হয়ে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি সমুদ্রকে ধম্কান, শুষ্ক করেন, নদনদী সকল নির্জ্জল করেন; বাশন ও কর্মিল ম্লান হয়, আর লিবানোনের পুষ্প ম্লান হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি সমুদ্রকে ধম্কান, শুষ্ক করেন, নদ-নদী সকল নির্জল করেন; বাশন ও কর্মিল ম্লান হয়, আর লিবানোনের পুষ্প ম্লান হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সমুদ্রকে ধমক দিয়ে শুকিয়ে ফেলেন; সমস্ত নদীগুলোকে তিনি জলশূন্য করে দেন। বাশন আর কর্মিল শুকিয়ে যায় আর লেবাননের সব ফুল ম্লান হয়ে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি সমুদ্রকে ধমক দিয়ে শুকিয়ে ফেলেন; সমস্ত নদীগুলোকে তিনি পানিশূন্য করে দেন। বাশন আর কর্মিল শুকিয়ে যায় আর লেবাননের সব ফুল ্নান হয়ে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর তিরস্কারে শুকিয়ে যায় সাগরের জলরাশি, নদনদী হয় জলহীন, বাশানের তৃণভূমি শুকিয়ে যায়, রুক্ষ হয়ে যায় কার্মেলের পাহাড় চিরসবুজ লেবানন ম্লান হয়ে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সমুদ্রের সঙ্গে রূঢ়ভাবে কথা বলবেন এবং তা শুকিয়ে যাবে| তিনি সমস্ত নদীগুলিকে শুকিয়ে দেবেন! কর্মিল এবং বাশনের উর্বর জমিগুলি ধীরে ধীরে শুকনো এবং অনুর্বর হয়ে যাবে| লিবানোনের ফুলগুলি শুকিয়ে ঝরে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সমুদ্রকে ধমক দেন এবং তাকে শুকনো করেন, সমস্ত নদীগুলোকে তিনি শুকনো করেন। বাশন আর কর্মিলকে নিস্তেজ করেন আর লিবানোনের সব ফুল শুকিয়ে যায়।