Nahum 1:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর ভয়ে পর্বতমালা কাঁপে, উপপর্বতগুলো গলে যায় এবং তাঁর সম্মুখ থেকে দুনিয়া, দুনিয়া ও সেখানকার অধিবাসী সকলে কেঁপে ওঠে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর সামনে পর্বতমালা কেঁপে ওঠে এবং পাহাড়গুলি গলে যায়। তাঁর উপস্থিতিতে পৃথিবী কম্পিত হয়, জগৎ এবং সব জগৎবাসীও হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার ভয়ে পর্ব্বতগণ কাঁপে, উপপর্ব্বতগণ গলিয়া যায়, এবং তাঁহার সম্মুখ হইতে পৃথিবী, জগৎ ও তন্নিবাসী সকলে উঠিয়া যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার ভয়ে পর্বতগণ কাঁপে, উপপর্বতগণ গলিয়া যায়, এবং তাঁহার সম্মুখ হইতে পৃথিবী, জগৎ ও তন্নিবাসী সকলে উঠিয়া যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বড় বড় পাহাড় তাঁর সামনে কাঁপে আর ছোট ছোট পাহাড়গুলো গলে যায়। তাঁর উপস্থিতিতে পৃথিবী ও তার মধ্যে বাসকারী সকলে কাঁপে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বড় বড় পাহাড় তাঁর সামনে কাঁপে আর ছোট ছোট পাহাড়গুলো গলে যায়। তাঁর উপস্থিতিতে দুনিয়া ও তার মধ্যে বাসকারী সকলে কাঁপে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর সম্মুখে পর্বতেরা হয় কম্পিত, বিগলিত হয় গিরিরাজি, তিনিই আনেন পৃথিবীতে মহাপ্রলয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আসবেন, আর পর্বতগুলি ভয়ে আন্দোলিত হবে এবং উপপর্বতগুলি গলে যাবে| প্রভু আসবেন এবং পৃথিবী ভয়ে কাঁপবে| পৃথিবী এবং পৃথিবীস্থ প্রত্যেকটি লোক ভয়ে কাঁপবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পর্বতগুলো তাঁর উপস্থিতিতে কাঁপে এবং পাহাড়গুলি গলে যায়। পৃথিবী তাঁর সামনে ভেঙে পড়ে, প্রকৃতভাবেই, সমস্ত পৃথিবী ও তার মধ্যে বসবাসকারী সবাই।